ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ৩২৯ জন, মৃ’ত্যু ১ জনের
গত একদিনে এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩২ জনে দাঁড়ালো। রোববার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) একজন মারা গেছেন। পাশাপাশি এই সময়ে মশাবাহী রোগটি নিয়ে নতুন করে ৩২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বরিশাল বিভাগে ডেঙ্গু রোগীর সংখ্যা সবচেয়ে বেশি, সেখানে এককালীন ১৩৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ভর্তি হয়েছে ৬৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ৪৩ জন, ঢাকা বিভাগে ৩৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ২১ জন, খুলনা বিভাগে ১৫ জন, রাজশাহী বিভাগে ১০ জন এবং ময়মনসিংহ বিভাগে ২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে রোববার পর্যন্ত ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে, যেখানে ১৬ জন মারা গেছেন। এছাড়া বরিশাল বিভাগে ৭ জন, চট্টগ্রামে ৪ জন, খুলনায় ২ জন, এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে একজন করে ডেঙ্গু আক্রান্তের মৃত্যু হয়েছে, মোট মিলিয়ে ৩ জন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)