ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
ঢালিউডের রুপালি নায়িকা এখন নিউইয়র্কের আকাশে
ঢালিউডের এক সময়ের অন্যতম আলোচিত এবং জনপ্রিয় মুখ ছিলেন মাহিয়া মাহি। রূপালি পর্দায় তার উপস্থিতি দর্শকদের মাঝে সৃষ্টি করত ভিন্ন এক উদ্দীপনা। নায়িকা হিসেবে ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় হঠাৎ ব্যক্তিগত জীবন এবং রাজনীতির টানাপোড়েনে ধীর হয়ে আসে তার অভিনয়যাত্রা।
বিয়ে, সন্তানের জন্ম এবং পরে দ্বিতীয় স্বামীর সঙ্গে বিচ্ছেদের মধ্য দিয়ে মাহির জীবনে আসে বড় ধরনের পরিবর্তন। এই ধকল সামলে আবারও সিনেমায় ফেরার চেষ্টা করছিলেন তিনি। প্রস্তুতিও নিচ্ছিলেন জোরেশোরে। কিন্তু নানা প্রতিবন্ধকতায় শেষ পর্যন্ত তার প্রত্যাবর্তন আর সম্ভব হয়নি।
মাহি এমন এক সময়ে দেশ ছেড়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে, যখন তার অভিনয়ে ফেরা নিয়ে গুঞ্জন চলছিল। বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় নিউইয়র্ক পৌঁছে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে কিছু ছবি পোস্ট করে দেশ ছাড়ার বিষয়টি সবাইকে জানান মাহি। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, "ঠিক আছে, ধন্যবাদ, বিদায়।" লোকেশন হিসেবে তিনি উল্লেখ করেন নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
দেশ ছাড়ার কারণ সম্পর্কে গণমাধ্যমকে মাহি বলেন, “অনেক দিন আগে ভিসা পেয়েছিলাম, কিন্তু আসা হয়নি। তাই এবার একটু সময় বের করে চলে এলাম। তবে এটা স্থায়ী কিছু নয়। আমার সন্তান তো দেশে আছে। কিছুদিন ঘুরে ফিরে আবার ফিরে যাব।”
অভিনয়ে ফেরা নিয়ে মাহিয়া মাহি নিজে এখনও সরাসরি কিছু না বললেও তার ভক্তদের মনে ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন। তাদের কৌতুহল—এবার কি মাহির নতুন জীবনের শুরু হচ্ছে, নাকি এটি শুধু সাময়িক বিরতি? এই প্রশ্নের ফয়সালা হয়তো সময়ই করে দেবে। তবে আপাতত বলা যায়, ঢালিউডের এক সময়ের সাড়া জাগানো নায়িকা মাহি এখন দেশের বাইরে ব্যক্তিগত সময় কাটাচ্ছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী