ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
'তেহরান থেকে সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে'
ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. নজরুল ইসলাম বলেছেন, তেহরানে থেকে বাংলাদেশিরা নিরাপদ স্থানে সরে গেছেন। দূতাবাসের কোনো কর্মকর্তা বা প্রবাসী বাংলাদেশির মধ্যে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং দূতাবাস থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ভারপ্রাপ্ত সচিব।
তিনি জানান, ইরানে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে তার বুধবার রাতে কথা হয়েছে। রাষ্ট্রদূত নিশ্চিত করেছেন, দূতাবাসের সব কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা নিরাপদে অবস্থান করছেন। প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও যারা তেহরানে কর্মরত ছিলেন, তারা সবাই নিরাপদ আশ্রয়ে চলে গেছেন।
নজরুল ইসলাম বলেন, আনুমানিক ৪০০ বাংলাদেশি তেহরানে ছিলেন। এর মধ্যে শতাধিক ব্যক্তি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন। হটলাইন চালু থাকায় যোগাযোগের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকলেও টেলিফোনে যোগাযোগ সম্ভব হচ্ছে। তেহরান শহরের বাইরের এলাকা, বিশেষ করে বন্দর আব্বাসের মতো এলাকায় বাংলাদেশিরা অপেক্ষাকৃত নিরাপদ অবস্থায় আছেন।
বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, তৃতীয় কোনো দেশের মাধ্যমে তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। তুরস্ক বা পাকিস্তানের মতো দেশ ব্যবহার করে প্রত্যাবাসন সম্ভব হলে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
অর্থ পাঠানোর জটিলতা প্রসঙ্গে তিনি বলেন, আইনগত সীমাবদ্ধতার কারণে ইরানে সরাসরি টাকা পাঠানো যাচ্ছে না। সাধারণত প্রবাসীরা প্রতি মাসে দুবাই থেকে অর্থ সংগ্রহ করতেন, যা বর্তমানে সম্ভব হচ্ছে না। তবে দূতাবাসের কাছে কিছু নগদ অর্থ রয়েছে, এবং ঢাকায় অবস্থান শেষে ফেরত যাওয়া এক কর্মকর্তার মাধ্যমে অতিরিক্ত অর্থ পাঠানোর ব্যবস্থাও করা হয়েছে। এছাড়া বন্ধুপ্রতিম দেশগুলোর সহায়তাও নেওয়া হতে পারে বলে জানান তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী