ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
গায়ক নোবেলকে বিয়ের নির্দেশ আদালতের
কারাগারে থাকলেও শেষরক্ষা হলো না গায়ক মাইনুল আহসান নোবেলের। আদালতের নির্দেশে তাকে বিয়ে করতে হচ্ছে মামলার বাদী, ইডেন মহিলা কলেজের সাবেক এক শিক্ষার্থীকে।
বুধবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নাজমিন আক্তার এ নির্দেশ দেন। নোবেল ও ওই তরুণীর সম্মতির ভিত্তিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বিষয়টি আদালতকে জানাতে বলা হয়েছে কারা কর্তৃপক্ষকে।
সেদিন আদালতে নোবেলের আইনজীবী আবেদন জানান যে, নোবেল ২০ মে থেকে কারাগারে রয়েছেন এবং বাদীর সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে মামলাটি হয়েছিল। বর্তমানে উভয় পক্ষ বিয়েতে সম্মত, তাই কারাগারে থেকেই তাদের বিবাহের অনুমতি চাওয়া হয়। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
এর আগে গত ১৯ মে রাতে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকা থেকে নোবেলকে গ্রেফতার করে পুলিশ। ইডেন কলেজের সাবেক এক শিক্ষার্থীকে ফাঁদে ফেলে বাসায় আটকে রেখে ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। এরপর আদালত জামিন নামঞ্জুর করে নোবেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)