ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
গান বাংলার তাপসের জামিন
সবকটি মামলায় জামিন পাওয়ার পর অবশেষে কারামুক্ত হয়েছেন ‘গান বাংলা’ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কৌশিক হোসেন তাপস।
বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির।
এর আগে, গত বছরের ৪ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। উত্তরা পূর্ব থানায় ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়।
পরে ৯ ডিসেম্বর গুলশান থানায় আরেকটি মামলায়—যেখানে ‘গান বাংলা’ টিভির মালিকানা দখলের উদ্দেশ্যে অস্ত্র দেখিয়ে মারধরের অভিযোগ আনা হয়—তাতে তাপসকে গ্রেপ্তার দেখানো হয়।
সবশেষে, চলতি বছরের ৭ মে গুলশান থানার দায়ের করা আরও একটি মামলায়—যেখানে এক ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে—তাতেও গ্রেপ্তার দেখানো হয় কৌশিক হোসেন তাপসকে।
তবে তিনি তিনটি মামলাতেই জামিন লাভ করেন এবং সব মামলায় জামিন নিশ্চিত হওয়ার পর তিনি কারামুক্ত হলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)