ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
সিপিএলে যে দলে খেলবেন সাকিব
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন সাকিব আল হাসান। তবে সেখানেই শেষ নয়—টি-টোয়েন্টি লিগের ব্যস্ত সূচির মধ্যেই এবার জায়গা করে নিয়েছেন ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল)। আসন্ন আসরে সাকিব খেলবেন অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে।
সিপিএলের অফিশিয়াল ফেসবুক পেজে সাকিবের দল পাওয়ার খবর জানিয়ে লেখা হয়েছে, “এখনো পর্যন্ত সিপিএলের সেরা বোলিং যার দখলে, সেই সাকিব আল হাসান ২০২৫ সালে খেলবেন অ্যান্টিগা অ্যান্ড বারবুডার হয়ে। তিনি কি পারবেন ২০১৩ সালের সেই ৬ রানে ৬ উইকেটের রেকর্ড ছাড়িয়ে যেতে?”
২০১৩ সালের আগস্টে ত্রিনিদাদের বিপক্ষে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলার সময় সাকিব মাত্র ৬ রান দিয়ে নিয়েছিলেন ৬ উইকেট। ৪ ওভারে একটি মেডেনসহ তার সেই স্পেল এখনো টি-টোয়েন্টি ক্রিকেটে অন্যতম সেরা বোলিং পারফরম্যান্স হিসেবে বিবেচিত। ওই ম্যাচে ত্রিনিদাদ অলআউট হয়েছিল মাত্র ৫২ রানে।
সিপিএলের অভিজ্ঞতা নতুন নয় সাকিবের জন্য। তিনি এর আগেও দু’বার শিরোপা জিতেছেন—২০১৬ সালে জ্যামাইকা তালাওয়াহসের হয়ে এবং ২০১৯ সালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে। এখন দেখা যাক, ৩৮ বছর বয়সী এই অভিজ্ঞ অলরাউন্ডার অ্যান্টিগা অ্যান্ড বারবুডার জার্সিতে নতুন কী অধ্যায় রচনা করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)