ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
টেস্ট ম্যাচে বড় পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি
২০১৭ সালে আইসিসি প্রথমবারের মতো চারদিনের টেস্ট ম্যাচ আয়োজনের অনুমতি দেয়। এরপর ২০১৯ ও ২০২৩ সালে ইংল্যান্ড আয়ারল্যান্ডের বিপক্ষে এবং সর্বশেষ গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে চারদিনের টেস্ট খেলেছে। এই ধারাবাহিকতায় এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও চারদিনের টেস্টের অনুমোদন দিতে যাচ্ছে আইসিসি। ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদন অনুযায়ী, বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইতোমধ্যেই বিষয়টি অনুমোদনের প্রস্তুতি নিয়েছে।
আইসিসির মতে, চারদিনের টেস্ট চালু হলে অপেক্ষাকৃত ছোট ক্রিকেট খেলুড়ে দেশগুলোর জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে যাবে। যেসব দেশ এখন পর্যন্ত সময় ও খরচজনিত কারণে টেস্ট আয়োজন করতে আগ্রহী নয়, তারা এই ফরম্যাটে টেস্ট আয়োজনের দিকে আগ্রহী হবে।
গত সপ্তাহে লর্ডসে অনুষ্ঠিত টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সময় আইসিসি চেয়ারম্যান জয় শাহের উপস্থিতিতে এক বৈঠকে টেস্ট ম্যাচের দৈর্ঘ্য কমানোর বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
মঙ্গলবার শুরু হওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ দিয়ে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু হয়েছে। এবারের চক্রে ৯টি দেশের অংশগ্রহণে মোট ২৭টি সিরিজ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৭টি সিরিজে দুইটি করে ম্যাচ, ৬টি তিন ম্যাচের সিরিজ এবং ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া পরস্পরের বিপক্ষে একটি করে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে।
আইসিসির তথ্যমতে, নতুন নিয়ম অনুযায়ী চারদিনের টেস্টে প্রতিদিন ৯০ ওভারের বদলে ৯৮ ওভার খেলা হবে। এতে সময় অপচয়ের বিরুদ্ধে কড়াকড়ি আরোপ করা হবে। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসেনি এবং সব টেস্টই চারদিনের হবে না। ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার ঐতিহ্যবাহী সিরিজগুলো, যেমন অ্যাশেজ বা বোর্ডার-গাভাস্কার ট্রফি, আগের মতোই পাঁচ দিনের থাকবে।
এদিকে দক্ষিণ আফ্রিকা এবার প্রথমবারের মতো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে, যা ২৭ বছর পর তাদের প্রথম বৈশ্বিক ট্রফি। তবে দেশটির পর্যাপ্ত সফরসূচি না থাকায় হতাশা রয়েছে। আইসিসির আশা, চারদিনের টেস্ট চালু হলে দক্ষিণ আফ্রিকার মতো দলগুলোর সেই হতাশা দূর হবে এবং বিশ্বজুড়ে টেস্ট ক্রিকেটে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের