ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
মুক্তির এক সপ্তাহেই পাইরেসির কবলে শাকিব খানের ‘তাণ্ডব’
প্রযোজনা প্রতিষ্ঠানের কড়া নজরদারি ও আগাম সতর্কতার পরও পাইরেসি থেকে রক্ষা পেল না শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’। মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যেই সিনেমাটি ছড়িয়ে পড়েছে বিভিন্ন অনলাইন মাধ্যমে।
শুক্রবার রাত থেকে টেলিগ্রামের একাধিক চ্যানেলে ছড়িয়ে পড়ে ‘তাণ্ডব’-এর উচ্চমানের প্রিন্ট। এরপর তা ছড়িয়ে পড়ে ইউটিউবসহ বেশ কিছু ওয়েবসাইটেও। যদিও ইউটিউব থেকে ভিডিওটি সরিয়ে ফেলা হয়েছে, তবে এখনো পাইরেটেড ভার্সন পাওয়া যাচ্ছে টেলিগ্রাম ও অনলাইন প্ল্যাটফর্মে।
প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল জানান, তারা শুরু থেকেই পাইরেসি রোধে আন্তর্জাতিক পর্যায়ের একটি মনিটরিং এজেন্সি নিয়োগ করেছেন। তাঁর ভাষায়, “যেসব সোর্স থেকে লিংক ছড়ানো হচ্ছে, আমরা সেগুলো শনাক্ত করে বন্ধ করে দিচ্ছি। এই অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।”
তবে প্রযোজকের মতে, এই পাইরেসির ঘটনা সিনেমার বক্স অফিসে নেতিবাচক প্রভাব ফেলবে না। শাকিল বলেন, “বিশ্বের প্রায় সব বড় সিনেমাই কোনো না কোনোভাবে পাইরেসির শিকার হয়েছে। এর আগে আমাদের 'তুফান' সিনেমাও এমন পরিস্থিতি মোকাবিলা করেছিল। কিন্তু দর্শক জানে, সিনেমা বড় পর্দায় দেখার বিষয়। হলে দেখার অভিজ্ঞতা অন্য রকম। সে কারণেই এখনো ‘তাণ্ডব’-এর অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে ভালোভাবে।”
উল্লেখ্য, এর আগেও শাকিব খানের ঈদ রিলিজ ‘বরবাদ’ মুক্তির এক মাসের মধ্যেই সম্পূর্ণ পাইরেটেড হয়। এবার ‘তাণ্ডব’-এর ক্ষেত্রেও একই পরিস্থিতি দেখা গেল, তাও মাত্র সাত দিনের ব্যবধানে।
রায়হান রাফীর পরিচালনায় নির্মিত অ্যাকশনধর্মী ‘তাণ্ডব’ মুক্তি পেয়েছে ঈদের দিন, দেশের ১৩৩টি হলে। সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন জয়া আহসান, সাবিলা নূর, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, এফ এস নাঈম ও রোজী সিদ্দিকীসহ আরও অনেকে। মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শকের দারুণ আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)