ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
সিঙ্গেল স্ক্রিন মালিকদের প্রতি যে আবেদন জানালেন বাঁধন
আজমেরী হক বাঁধন অভিনীত নারী-নির্ভর গল্পের সিনেমা ‘এশা মার্ডার: কর্মফল’ ঈদের দিন থেকে স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে। দর্শক প্রতিক্রিয়া জানতে নিয়মিত বিভিন্ন মাল্টিপ্লেক্সে ছুটে যাচ্ছেন বাঁধন নিজেই। ইতোমধ্যে শহুরে প্রেক্ষাগৃহগুলোতে দর্শকদের ইতিবাচক সাড়া পেয়েছেন তিনি।
এই উৎসাহ থেকে এবার এক ধাপ এগিয়ে সিঙ্গেল স্ক্রিন হল মালিকদের প্রতি একটি খোলা আহ্বান জানিয়েছেন বাঁধন। তার ভাষায়, “ঝুঁকি নিয়ে হলেও এই সিনেমা চালান। আমি বিশ্বাস করি, দর্শক এ ছবিটিও পছন্দ করবে।”
তিনি আরও বলেন, “এই সিনেমাটি শুধু মাল্টিপ্লেক্সের দর্শকদের জন্য নয়, সিঙ্গেল স্ক্রিনেও দারুণভাবে কাজ করবে। উদাহরণ দিই—আমার বাসার ও মায়ের বাসার দুই সাহায্যকর্মী সিনেমা দেখে কাঁদতে কাঁদতে বের হয়েছে। তারা আমাকে ভালোবাসে বলে নয়, গল্প ও চরিত্রের সঙ্গে তাদের আবেগের সংযোগ হয়েছে। হল মালিকদের বলতে চাই, সব সময় একই ধরনের সিনেমা চালাবেন না। ইন্ডাস্ট্রির প্রতি আপনাদেরও একটা দায়িত্ব আছে। আমাদের পাশে থাকলে, ইন্ডাস্ট্রির জন্য ভালো কিছু করা সম্ভব।”
প্রথম দিন দর্শক কম দেখে খানিকটা হতাশ হয়েছিলেন বাঁধন। তবে দিন যত গড়াচ্ছে, দর্শকের আগ্রহও বাড়ছে বলে জানালেন তিনি। “প্রথম দিন হতাশ হয়েছিলাম, কিন্তু এখন প্রতিদিনই দর্শক সংখ্যা বাড়ছে। এতে আমি খুশি। আমাদের সমাজ হয়তো এখনো পুরোপুরি প্রস্তুত নয় নায়কবিহীন সিনেমার জন্য। কিন্তু দর্শক প্রমাণ করছে, তারা ভিন্নধর্মী গল্প দেখতে আগ্রহী। তাই নির্মাতা ও প্রযোজকদের এ ধরনের ঝুঁকি নেওয়া উচিত।”
তিনি যোগ করেন, “মিডিয়া শুধু বিনোদনের জন্য নয়, এটি সমাজ পরিবর্তনের হাতিয়ারও হতে পারে। সমাজের জন্য কিছু করার সুযোগ এখানেই আছে।”
‘এশা মার্ডার’-এর প্রচার ও মুক্তি কার্যক্রমে একমাত্র প্রকাশ্য মুখ এখন বাঁধন। ছবির নির্মাতা ও প্রযোজক পুলিশ কর্মকর্তা সানী সানোয়ার, যিনি রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে জনসমক্ষে নেই। ফলে পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন এই অভিনেত্রী।
সিনেমার গল্পে বাঁধন রয়েছেন লিনা চরিত্রে, যিনি একজন পুলিশ কর্মকর্তা। এক খুনের রহস্য উদঘাটনের অভিযানে নামেন তিনি। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ফারুক আহমেদ, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, শরীফ সিরাজ ও পূজা ক্রুজ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)