ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক মিরাজ
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক হিসেবে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ পূর্ণ মেয়াদের দায়িত্ব পেলেন। এর আগে আপৎকালীন দায়িত্ব পালন করলেও এবার আনুষ্ঠানিকভাবে এক বছরের জন্য দল পরিচালনার দায়িত্ব দেওয়া হলো তাঁকে।
আগামী জুলাইয়ে শ্রীলঙ্কা সফর দিয়েই শুরু হবে তাঁর এই নতুন দায়িত্বের অধ্যায়।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে এই সিদ্ধান্তের কথা জানায়। এর মধ্য দিয়ে আবারও তিন সংস্করণে তিন অধিনায়ক নীতিতে ফিরল বাংলাদেশ দল। টেস্টে নাজমুল হোসেন শান্ত, টি-টোয়েন্টিতে লিটন দাস এবং ওয়ানডেতে মিরাজ নিয়মিত নেতৃত্ব দেবেন।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন জানিয়েছেন, ব্যাট-বলে ধারাবাহিক পারফরম্যান্স, মাঠের ভেতরে-বাইরে দলের মনোবল ধরে রাখা এবং নেতৃত্বগুণ বিবেচনায় মিরাজই এই সময়ের জন্য আদর্শ নির্বাচন। বোর্ডের বিশ্বাস, তার মানসিক দৃঢ়তা ও পরিণত ভাবনায় ওয়ানডে ক্রিকেটে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
২৭ বছর বয়সী মিরাজ জাতীয় দলে খেলেছেন ১০৫টি ওয়ানডে। অনূর্ধ্ব-১৯ থেকে ঘরোয়া ক্রিকেট সব পর্যায়েই নিয়মিত নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে তাঁর। জাতীয় দলে অধিনায়কত্বের অভিষেক হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে, শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে, যেখানে ইনজুরির কারণে দায়িত্ব পেয়েছিলেন তিনি। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরেও নেতৃত্ব দিয়েছিলেন, যেখানে একটি টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ।
বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম পরিচালনা পর্ষদের প্রস্তাবিত তিন সংস্করণে তিন অধিনায়ক নীতিতে সম্মতি দেন। সেই ধারাবাহিকতায় ওয়ানডে দলের দায়িত্বও তুলে দেওয়া হলো মিরাজের হাতে।
সবশেষ ২০২৩ চ্যাম্পিয়নস ট্রফির পর আবার ওয়ানডে মঞ্চে ফিরছে বাংলাদেশ। আর সেই প্রত্যাবর্তনের সূচনায় থাকছেন নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)