ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
সমুদ্রের ঢেউয়ে সুখ খুঁজে পেলেন বিদ্যা সিনহা মিম
অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মিম প্রায়ই কাজের সূত্রে বা ব্যক্তিগত কারণে দেশের বাইরে যান। এবার তিনি স্বামী সনি পোদ্দারের সঙ্গে শ্রীলঙ্কায় বেড়াতে গেছেন। সেখান থেকেই সামাজিক যোাগাযোগ মাধ্যমে নজরকাড়া কিছু মুহূর্তের ছবি শেয়ার করেছেন এই তারকা।
অভিনেত্রী মিম মঙ্গলবার বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন, যেখানে তাকে সমুদ্রের ধারে হাঁটতে ও বিভিন্ন স্টাইলে পোজ দিতে দেখা গেছে। সেখানকার একটি রেস্টুরেন্টে তাকে পিৎজা খেতেও দেখা যায়, যা ভক্তদের মাঝে মুগ্ধতা ছড়িয়েছে।
ভক্তদের জন্য ছবিগুলো প্রকাশ করে ক্যাপশনে মিম লিখেছেন, 'সুখ আসে ঢেউয়ের সঙ্গে সঙ্গে।' তিনি জানান, বর্তমানে তারা শ্রীলঙ্কার হিক্কাডুয়া এলাকায় অবস্থান করছেন। তার ইনস্টাগ্রাম স্টোরিতে স্বামী সনি পোদ্দারের সঙ্গে একটি সেলফিও দেখা গেছে।
ছবিগুলো প্রকাশের পরপরই মিমের অনুরাগীরা তার পোস্টে মুগ্ধতা প্রকাশ করছেন। বিশেষ করে তার লুকের ভূয়শী প্রশংসা করেছেন ভক্তরা।
মিম শুধু অভিনয়ের জন্য নয়, ফ্যাশন সেন্সের জন্যও বেশ জনপ্রিয়। সময় পেলেই দেশের গণ্ডি ছাড়িয়ে চলে যান পছন্দের কোনো গন্তব্যে। এর আগে তাকে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, মালদ্বীপসহ বিভিন্ন দেশে অবকাশ কাটাতে দেখা গেছে। প্রতিটি সফরেই এই নায়িকা তার অভিজ্ঞতা ও আকর্ষণীয় মুহূর্তগুলো ভক্ত-অনুরাগীদের মাঝে ভাগ করে নেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা