ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
কা'ফন পরে ছাত্রদলের মিছিল
শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির একাংশ। সোমবার দুপুরে শরীয়তপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।
জানা গেছে, 'গত মঙ্গলবার সকালে এইচ.এম. জাকির হোসেনকে আহ্বায়ক ও সোহেল তালুকদারকে সদস্য সচিব করে ৩৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। এরপর থেকেই আন্দোলনে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা। মিছিল-পাল্টা-মিছিলকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তপ্ত ছিল জেলা শহরের পরিবেশ। বিকেলের দিকে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষের সমর্থকরা। নতুন কমিটি বাতিল করে পুনরায় কমিটি না করা পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা। সেই কর্মসূচির অংশ হিসেবে সোমবার কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করে তারা।'
এ বিষয়ে ছাত্রদলের একাংশের নেতা এবং আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক খান বাহাদুর আফজাল নূর বলেন, "এই কমিটি গঠনতন্ত্র লঙ্ঘন করে অছাত্র ও বিবাহিতদের দিয়ে গড়া, যা ছাত্র রাজনীতির জন্য চরম অপমানজনক। তাই গঠনতন্ত্র পরিপন্থী এই অবৈধ কমিটি আমরা মানি না। অতি দ্রুত যোগ্য লোকদের দিয়ে পুনরায় কমিটি করা হোক। যতক্ষণ পর্যন্ত এই কমিটি বাতিল করা না হবে আমরা আন্দোলন চালিয়ে যাব।"
নতুন কমিটির আহ্বায়ক এইচ.এম. জাকির বলেন, "কেন্দ্রীয় কমিটি শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। কিন্তু কিছু দুষ্টলোক, যারা নিজেদের ছাত্রদল মনে করে, কিন্তু তারা ছাত্রদলের না। তারা আওয়ামী লীগের লোকজন সঙ্গে নিয়ে মিছিল করে শরীয়তপুর শহরটাকে অশান্ত করে তুলছে।"
স্থানীয় বাসিন্দারা জানান, "ছাত্রদলের কমিটিকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে সড়ক অবরোধ, বিক্ষোভ, হামলা পাল্টা হামলার মতো ঘটনা ঘটেছে। এতে ঈদের সময় মানুষের ভোগান্তি হচ্ছে। বিক্ষোভকারীরা তাদের দাবি দাওয়া নিয়ে সংশ্লিষ্ট দলের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করতে পারেন। কিন্তু তা করছেন না। তাদের আন্দোলনের কারণে আমাদের সাধারণ মানুষের যেন কোনো সমস্যা না হয়, সেই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিত।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি