ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
বিমানবন্দর দিয়ে শেখ হাসিনার চাচা গেলেন সিঙ্গাপুর
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা ও প্রভাবশালী ব্যবসায়ী নেতা শেখ কবির হোসেন দেশ ছেড়েছেন। রোববার (৮ জুন) সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন।
বিমানবন্দর ইমিগ্রেশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময় শেখ কবির হোসেন দেশের আর্থিক খাতসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব রাখতেন। তিনি অন্তত ২৩টি প্রতিষ্ঠান, সংগঠন ও সংস্থায় শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন।
২০১১ সাল থেকে তিনি বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয় হওয়ায় তার প্রভাবেই বিআইএতে নিয়মিত নির্বাচন না হওয়ার অভিযোগ ছিল।
শেখ কবির হোসেনের দেশত্যাগের বিষয়ে জানতে চাইলে পুলিশের বিশেষ শাখার (এসবি) ইমিগ্রেশন শাখার ডিআইজি মোয়াজ্জেম হোসেন গণমাধ্যমকে জানান, তিনি সকালে একটি ফ্লাইটে দেশ ছেড়েছেন। তবে তার বিদেশযাত্রায় কোনো নিষেধাজ্ঞা ছিল কিনা—এ প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
তথ্যসূত্র: প্রথম আলো
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা