ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
‘তাণ্ডব’ মুক্তির আগেই শাকিব খানের বড় বাজি
রাত পোহালেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মেগাস্টার শাকিব খান ও নির্মাতা রায়হান রাফীর নতুন সিনেমা ‘তাণ্ডব’। শাকিবের বিপরীতে এই ছবিতে প্রথমবারের মতো পর্দা ভাগ করছেন অভিনেত্রী সাবিলা নূর। এরইমধ্যে টিজার ও আইটেম গান দিয়ে সিনেমাটি দর্শকদের মাঝে আলোচনায় এসেছে।
ছবির প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, ‘তাণ্ডব’ দেশের ১৩২টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে, যা চলতি সময়ের মধ্যে সর্বাধিক। শুধু স্টার সিনেপ্লেক্সেই চলবে ছবিটি ছয়টি শাখায়। শুক্রবার সন্ধ্যায় ছবির হল লিস্ট প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা, যা সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
এক ফেসবুক পোস্টে শাকিব খান লিখেছেন, ‘এটাই বছরের সবচেয়ে বড় রিলিজ। প্রথম সপ্তাহেই সিনেমাটি যে পরিসরে মুক্তি পাচ্ছে, সেটা দেখে খুবই রোমাঞ্চিত।’
ছবির মুক্তিকে সামনে রেখে বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে হাজির ছিলেন শাকিব খান, জয়া আহসান, সাবিলা নূর, নির্মাতা রায়হান রাফী, প্রযোজক শাহরিয়ার শাকিলসহ সিনেমার অন্যান্য শিল্পী ও কলাকুশলীরা।
সংবাদ সম্মেলনে শাকিব খান বলেন, ‘তাণ্ডব দেখার পর নিজেই মুগ্ধ হয়ে গেছি। ছবির প্রতিটি দৃশ্য, গল্প এবং নির্মাণে রয়েছে এক ধরনের যাদু। টিম ওয়ার্ক ছিল অসাধারণ।’
রায়হান রাফী পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন জয়া আহসান, ডা. এজাজ, রোজী সিদ্দিকী, এফএস নাঈম প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট, সহপ্রযোজনায় আছে চরকি এবং সহযোগিতায় দীপ্ত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)