ঢাকা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
গম্ভীরের শোক প্রকাশ
ক্রিকেট ইতিহাসে বড় ট্রাজেডি; ১১ জনের মৃ'ত্যু
আইপিএলের ইতিহাসে এবারকার আসরটি অনেকের কাছে ছিল অভাগাদের অপেক্ষা ফুরানোর এক স্মরণীয় মৌসুম। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) সমর্থকদের অতিরিক্ত উচ্ছ্বাসের কারণে এটি ভারতীয় ক্রিকেটে এক ট্র্যাজেডির মৌসুম হিসেবেও মনে রাখা হবে।
দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো আইপিএল শিরোপা জিতেছে বিরাট কোহলির নেতৃত্বাধীন আরসিবি। তবে শিরোপা উদ্যাপনের উল্লাস রূপ নেয় মর্মান্তিক দুর্ঘটনায়।
স্থানীয় সময় বুধবার (০৪ জুন) বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আয়োজিত বিজয় সংবর্ধনা অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে প্রাণ হারান ১১ জন। আহত হয়েছেন অন্তত ৫০ জন।
এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। একইসঙ্গে ভবিষ্যতে এমন জনসমাগমপূর্ণ রোড-শো আয়োজন না করার আহ্বান জানিয়েছেন তিনি।
ইংল্যান্ড সফরের আগে মুম্বাইতে সাংবাদিকদের গৌতম গম্ভীর বলেন, "আমি কখনোই বিশ্বাস করি না যে, উদযাপনের জন্য রোড-শো করার দরকার আছে। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরেও আমি একই কথা বলেছিলাম। মানুষের জীবন এসব আনন্দ উদযাপনের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।"
তিনি বলেন, "ভবিষ্যতেও আমি বলব, আমাদের এসব এড়ানো উচিত। এর চেয়ে ভালো হতো যদি এই উদযাপন কোনো স্টেডিয়ামের মধ্যে বা সীমিত পরিসরে করা হতো।"
যারা আপনজন হারিয়েছেন তাদের নিয়ে গম্ভীর বলেন, "গতকালের ঘটনা অত্যন্ত মর্মান্তিক। যারা প্রিয়জন হারিয়েছেন, আমি তাদের জন্য ব্যথিত। আশা করি ভবিষ্যতে এমন কিছু আর কখনো ঘটবে না। আমরা সবাই এ ধরনের ঘটনার জন্য দায়ী। আমরা দায়িত্বশীল নাগরিক, আমাদের এসব বিষয় নিয়ে আরও সতর্ক হওয়া উচিত।
গৌতম বলেন, "আমি খেলোয়াড় হিসেবে রোড-শোতে বিশ্বাস করিনি, কোচ হিসেবেও করি না এবং ভবিষ্যতেও করব না। জেতা অবশ্যই গুরুত্বপূর্ণ, উদযাপনও। কিন্তু তা কখনই মানুষের জীবনের মূল্যকে ছাপিয়ে যেতে পারে না। যদি আমরা ভিড় সামলাতে না পারি, তাহলে এ ধরনের রোড-শো বাদ দেওয়াই ভালো।"
উল্লেখ্য, পদদলিত হয়ে মৃত্যুর ঘটনায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এক বিবৃতিতে নিহত ১১ জনের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে।
এছাড়া আহতদের চিকিৎসা সহায়তায় ‘আরসিবি কেয়ারস’ নামে একটি বিশেষ তহবিল গঠন করা হয়েছে বলে জানিয়েছে দলটি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- কুশিয়ারা ও খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- আজকের নামাজের সময়সূচি
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- টানা পতনে বিনিয়োগকারীদের হতাশা বাড়ছে, কার্যকর উদ্যোগের অভাবে তলানীতে বাজার
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার