ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে বিচারপতি অপসারণের ক্ষমতা বহাল
সংবিধানের ৯৬ অনুচ্ছেদ পুনর্বহাল করে বিচারপতি অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে রাখার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বৃহস্পতিবার (৫ জুন) সকালে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয় ৫০ পৃষ্ঠার এ রায়। এতে হাইকোর্ট বিভাগের পূর্ববর্তী রায় বাতিল করে বলা হয়েছে সেখানে জিয়াউর রহমানকে নিয়ে অশোভন মন্তব্য এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে সুবিধা দিতে উদ্দেশ্যমূলক ব্যাখ্যা ছিল।
এর আগে ২০২৩ সালের ২০ অক্টোবর সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে আপিল বিভাগের সংক্ষিপ্ত রায় প্রকাশিত হয়। আওয়ামী লীগ সরকারের সময় ২০১৪ সালে আনা এই সংশোধনীর মাধ্যমে বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে দেওয়া হয়েছিল। কিন্তু ২০১৬ সালের মে মাসে হাইকোর্ট এটি অবৈধ ঘোষণা করে। সেই রায়ের বিরুদ্ধে সরকার আপিল করলেও আপিল বিভাগ তা খারিজ করে দেয়।
পরে ২০১৭ সালের ১ আগস্ট আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ে বলা হয়, অসদাচরণ বা অযোগ্যতার কারণে বিচারপতিদের অপসারণের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধান সংবিধানে পুনরায় কার্যকর হয়েছে।
এই রায়ে সরকারের দাখিল করা ৯০৮ পৃষ্ঠার রিভিউ পিটিশনের ৯৪টি যুক্তিও বিবেচনার অযোগ্য হিসেবে প্রত্যাখ্যান করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি