ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
চলে গেলেন ‘এই পদ্মা, এই মেঘনা’ গানের স্রষ্টা
ডুয়া নিউজ: বাংলাদেশে সর্বকালের সবচেয়ে জনপ্রিয় দেশাত্মবোধক গান ‘এই পদ্মা, এই মেঘনা’ গানের স্রষ্টা, গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী অধ্যাপক আবু জাফর মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রতিথযশা এ ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক মিল্টন খন্দকার।
মিল্টন খন্দকার জানান, আবু জাফর স্যারের মরদেহ ঢাকা থেকে গ্রামের বাড়ি নেয়া হচ্ছে। ঢাকায় কোনো জানাজা হবে না।
তিনি বলেন, তার গ্রামে খোঁজ নিয়ে যতটুকু জানতে পেরেছি, কুষ্টিয়া সরকারি কলেজে একটি জানাজা হবে। তারপর তাকে গ্রামের কবরস্থানে সমাহিত করা হবে।
বার্ধক্যজনিত কারণে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন আবু জাফর। অবস্থা গুরুতর হওয়ায় বুধবার (০৪ ডিসেম্বর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। সিসিইউতে থাকা অবস্থায় একদিন পরই তার মৃত্যুর খবর ভেসে এলো।
আবু জাফরের বিখ্যাত গানের মধ্যে ‘এই পদ্মা, এই মেঘনা’ গানটি বিবিসি জরিপে সর্বকালের সেরা ২০ গানের তালিকায় জায়গা করে নিয়েছিল। রচিত অন্যান্য সংগীতের মধ্যে ‘তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম’, ‘নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে’, ‘আমি হেলেন কিংবা মমতাজকে দেখিনি’, ‘তুমি রাত আমি রাতজাগা পাখি’ প্রভৃতি উল্লেখযোগ্য।'
গানের বাইরে বেশ কিছু বই লিখেছেন আবু জাফর। এর মধ্যে নতুন ‘রাত্রি পুরোনো দিন’ (কাব্য), ‘বাজারে দুর্নাম তবু তুমিই সর্বস্ব’ (কাব্য), ‘বিপ্লবোত্তর সোভিয়েত কবিতা’ (অনুবাদ কাব্য) উল্লেখযোগ্য।
প্রসঙ্গত, আবু জাফর কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের গড়ের বাড়ি কাঞ্চনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। আবু জাফর রাজশাহী ও ঢাকা বেতার এবং টেলিভিশনের একজন নিয়মিত সংগীতশিল্পী ও গীতিকার ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)