ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
ভূমিকম্পে হুড়োহুড়ির মধ্যে কারাগার থেকে পালাল ২ শতাধিক কয়েদি
পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিন্ধ প্রদেশে ভূমিকম্পের তাণ্ডবের সুযোগে করাচির মালির কারাগার থেকে পালিয়ে গেছেন ২০০-এর বেশি বন্দি। ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় সোমবার দিবাগত রাতে ভূকম্পনের সময় কারাগারে সৃষ্ট হট্টগোল ও বিশৃঙ্খলার মধ্যে।
রবিবার সকাল থেকে সোমবার রাত পর্যন্ত করাচি ও আশপাশের এলাকায় একের পর এক ছোট মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এসব কম্পনের মাত্রা ছিল ৩.২ থেকে ৩.৯ এর মধ্যে। যদিও এগুলো বড় ধরনের ঝুঁকি তৈরি করেনি তবুও বারবার কম্পনে পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাকিস্তানের ভূতত্ত্ব গবেষণা সংস্থা জানায়, এ সময়ের মধ্যে করাচিতে মোট ১৯টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।
কারাগারের কর্মকর্তারা জানিয়েছেন, ‘সোমবার রাতে ভূমিকম্পের সময় কারাগারের কয়েদিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছিল। এ সময় অনেকটা আকস্মিভাবেই কারারক্ষীদের সঙ্গে সংঘতা বেঁধে যায় কয়েদিদের এবং উদ্ভূত পরিস্থিতির সুযোগ নিয়ে কারাগার থেকে পলায়ন করেন ২১৩ জন কয়েদি।’
জানা গেছে, ‘নিরাপত্তা কর্মীদের ওপর হামলা করেছে মূলত কারাগারের ৪ ও ৫ নম্বর সার্কেলের কয়েদিরা। যারা পলায়ন করেছেন, তাদেরও অধিকাংশ এই দুই সার্কেলের সেলগুলোতে থাকতেন।’
সংঘাত ও ধস্তাধস্তির সময় কারারক্ষীদের গুলিতে এক বন্দির মৃত্যু হয়েছে। অন্যদিকে, বন্দিদের হামলায় একজন কারারক্ষী গুরুতরভাবে আহত হন।
জিও নিউজকে কারাগারের সুপারিন্টেডেন্ট আরশাদ শাহ জানিয়েছেন, ‘পালিয়ে যাওয়া এই কয়েদিদের ধরতে পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী রেঞ্জার্স, আধা সামরিক বাহিনী ফ্রন্টিয়ার কর্পস, স্পেশাল সিকিউরিটি ইউনিট এবং র্যাপিড রেসপন্স ফোর্স (আরআরএফ) সদস্যদের সমন্বয়ে একটি চৌকশ দল গঠন করা হয়েছে এবং দলটি অভিযানও শুরু করেছে।’
চলমান অভিযানে এখন পর্যন্ত ৮০ জন পালানো কয়েদিকে আটক করা হয়েছে। বাকি ১৩৩ জনকেও দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন কারা কর্মকর্তারা।
মালির কারাগারে বর্তমানে মোট বন্দির সংখ্যা ৬ হাজার ২২ জন। সিন্ধ প্রদেশের আইন-শৃঙ্খলা বিষয়ক মন্ত্রী জিয়া-উল-হাসান লাঞ্জার এই ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, সোমবারের ঘটনাটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় কয়েদি পালানোর ঘটনা।
সূত্র : জিও নিউজ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী