ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
দুর্ঘটনার কবলে বাপ্পী; অল্পের জন্য প্রাণে রক্ষা
ঢাকা ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। রবিবার (০১ জুন) মধ্যরাতে নারায়ণগঞ্জ থেকে ফেরার সময় যাত্রাবাড়ী ফ্লাইওভারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, যাত্রাবাড়ী ফ্লাইওভারে চলন্ত অবস্থায় বাপ্পীর গাড়িকে পেছন থেকে একটি ভারী ট্রাক জোরে ধাক্কা দেয়। তবে সৌভাগ্যক্রমে মারাত্মক ক্ষতি এড়াতে সক্ষম হন তিনি। অল্পের জন্য প্রাণে বেঁচে যান এই জনপ্রিয় অভিনেতা।
এ বিষয়ে অভিনেতা বাপ্পী বলেন, “রবিবারদিবাগত রাত ১২ টার দিকে আমি নারায়াওণগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলাম। আমার গাড়ি যাত্রাবাড়ী ফ্লাইওভারে উঠে স্বাভাবিকভাবে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে একটি ট্রাক সজোরে ধাক্কা মারে। আমরা উলটে যেতে গিয়েও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি। আমি এখনো ট্রমার মধ্যে আছি।”ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটিকে আটক করেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে বাপ্পী চৌধুরীর অভিনীত নতুন সিনেমা ‘কুস্তিগীর’ মুক্তির অপেক্ষায় রয়েছে। তবে এটি প্রেক্ষাগৃহে নয় বরং প্রচারিত হবে টেলিভিশনে। আসন্ন কোরবানির ঈদের দ্বিতীয় দিন দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে দেখানো হবে ছবিটি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী