ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
জুলাই যোদ্ধাদের মর্যাদা দিতে বাজেটে নতুন বরাদ্দ
জুলাই যোদ্ধাদের জন্য ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে করছাড়-সহ বিশেষ সুবিধার ঘোষণা এসেছে।
বাজেটে বলা হয়েছে, ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা আগের মতোই তিন লাখ ৫০ হাজার টাকা রাখা হয়েছে। তবে ২০২৪ সালের গেজেটভুক্ত জুলাই গণঅভ্যুত্থান-এ আহত “জুলাই যোদ্ধা” হিসেবে স্বীকৃত করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৫ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার জাতীয় সংসদে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন।
তিনি জানান, সীমিত আয়ের মানুষকে কিছুটা স্বস্তি দিতে এবং মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রাখতে ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষের জন্য করমুক্ত আয়ের সীমা কিছুটা বাড়ানো হয়েছে। সেই অনুযায়ী:
স্বাভাবিক করদাতাদের জন্য সীমা হবে ৩ লাখ ৭৫ হাজার টাকা
নারী ও ৬৫ বছর বা তার বেশি বয়সীদের জন্য ৪ লাখ ২৫ হাজার টাকা
প্রতিবন্ধীদের জন্য ৫ লাখ টাকা
গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য ৫ লাখ ২৫ হাজার টাকা
তৃতীয় লিঙ্গের করদাতাদের জন্য ৫ লাখ টাকা
এই প্রস্তাবনায় আয়ের কর কাঠামোয় ন্যায্যতা আনার পাশাপাশি বিশেষ অবদান রাখা নাগরিকদের সম্মান জানানো হয়েছে বলে মনে করছেন অর্থ বিশেষজ্ঞরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী