ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সপ্তাহের লেনদেনে ঝলমল ‘এ’ ক্যাটাগরির ৬ শেয়ার
বিদায়ী সপ্তাহে (২৪-২৯ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতন হয়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইর সবগুলো সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেনও কমেছে।
তবে সপ্তাহজুড়ে লেনদেন বাড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টায় ছিল ‘এ’ ক্যাটাগরি ৬ শেয়ার। যে কারণে সাপ্তাহিক লেনদেন তালিকায় শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টিই ছিল ‘এ’ ক্যাটাগরির।
কোম্পানি ৬টি হলো- বিচ হ্যাচারি, ফাইন ফুডস, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, এনআরবি ব্যাংক এবং ওরিয়ন ইনফিউশন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিচ হ্যাচারির। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৪০ কোটি ১১ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ৩.১২ শতাংশ। দৈনিক গড় লেনদেন হয়েছে ৮ কোটি ২১ লাখ ৭০ হাজার টাকা। গত সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ছিল ৪২ টাকা ১০ পয়সা।
দ্বিতীয় সর্বোচ্চ ফাইন ফুডসের ১৩২ কোটি ৪৩ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ২.৮ শতাংশ। কোম্পানিটির দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৭ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা। গত সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ছিল ২১৭ টাকা ১০ পয়সা।
তৃতীয় সর্বোচ্চ ব্র্যাক ব্যাংকের ৪০ কোটি ৩২ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ২.৬ শতাংশ। কোম্পানিটির দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৬ কোটি ৮৪ লাখ টাকা। গত সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ছিল ৪৬ টাকা।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- স্কয়ার ফার্মার ২৩ কোটি ৪৯ লাখ ৬০ হাজার টাকা, এনআরবি ব্যাংকের ২৩ কোটি ৩৭ লাখ ৬০ হাজার টাকা এবং ওরিয়ন ইনফিউশনের ২১ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)