ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সাপ্তাহিক দরপতনের তালিকায় বেশিরভাগই ব্যাংক
বিদায়ী সপ্তাহে (২৪ থেকে ২৯ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদরে বড় ধরনের মন্দাভাব দেখা গেছে। সপ্তাহজুড়ে বাজারে মিশ্র প্রবণতা থাকলেও কিছু ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারে ব্যাপক দরপতন লক্ষ্য করা গেছে।
আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে সিটি ব্যাংকের, যা সপ্তাহের দরপতনের তালিকায় শীর্ষস্থান দখল করেছে। এছাড়া তালিকার শীর্ষ দশে জায়গা পেয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ব্যাংক এশিয়া, বে-লিজিং, দেশ ইন্স্যুরেন্স, প্রিমিয়ার ব্যাংক, পূবালী ব্যাংকসহ একাধিক প্রতিষ্ঠান। বাজার বিশ্লেষকদের মতে, চলমান আর্থিক অনিশ্চয়তা এবং বিনিয়োগকারীদের আস্থার ঘাটতির প্রেক্ষাপটে এই পতন ঘটেছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, সপ্তাহজুড়ে সিটি ব্যাংকের শেয়ারদর কমেছে ২১.০৬ শতাংশ। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর ছিল ২২ টাকা ৮০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে তা নেমে আসে ১৮ টাকায়। সপ্তাহজুড়ে দরপতনের পরিমাণ দাঁড়িয়েছে ৪ টাকা ৮০ পয়সা বা ২১.০৫ শতাংশ।
পতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আল-আরাফা ইসলামী ব্যাংক। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ৪ টাকা ২০ পয়সা বা ১৯.৮১ শতাংশ। আগের সপ্তাহে প্রতিষ্ঠানটির দর ছিল ২১ টাকা ২০ পয়সা। বিদায়ী সপ্তাহে ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৭ টাকায়।
তালিকার তৃতীয় স্থানে থাকা ব্যাংক এশিয়ার দর কমেছে ১৭.৭৮ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির দর ছিল ১৮ টাকা। বিদায়ী সপ্তাহে ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৪ টাকা ৮০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৩ টাকা ২০ পয়সা।
এছাড়া, সাপ্তাহের ব্যবধানে দর কমেছে বে-লিজিংয়ের ১৬.৯৮ শতাংশ, দেশ ইন্স্যুরেন্সের ১৬.৪৭ শতাংশ, এসএমইএএলইসি মিউচুয়াল ফান্ডের ১৬ শতাংশ, প্রিমিয়ার ব্যাংকের ১৫.৮৫ শতাংশ, পূবালী ব্যাংকের ১৫.৪৪ শতাংশ, এনআরবি ব্যাংকের ১৫.৩২ শতাংশ এবং ইসলামিক ফাইন্যান্সের ১৪.৬১ শতাংশ।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)