ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
চলন বিলের জীববৈচিত্র্য রক্ষায় উদ্যোগ গ্রহণের আহ্বান পানিসম্পদ উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক: পানিসম্পদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান চলন বিলের জীববৈচিত্র্য রক্ষা, কার্যকর পানি ব্যবস্থাপনা এবং জলবায়ু সহিষ্ণু উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, চলন বিলের সঙ্গে কৃষি কাজ ও মানুষের জীবন-জীবিকা জড়িত, তাই এর সুরক্ষা অপরিহার্য।
রোববার (২ নভেম্বর) রাজধানীর পানি ভবনে 'চলন বিল পুনরুদ্ধারের লক্ষ্যে ভূমি ও পানি সম্পদের সমন্বিত ব্যবস্থাপনা ও জীবনযাত্রার মানের সম্ভাব্যতা যাচাই সমীক্ষা প্রকল্পের ইনসেপশন ওয়ার্কশপে' প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা রিজওয়ানা হাসান এই মন্তব্য করেন। ওয়ার্কশপটির আয়োজন করে হাওর ও জলবায়ু উন্নয়ন অধিদপ্তর।
উপদেষ্টা বলেন, "চলন বিলের সঙ্গে আমাদের অস্তিত্ব এবং আবেগ জড়িত। চলন বিল সুরক্ষায় সঠিক কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে। ক্ষতিকর স্থাপনা চিহ্নিত এবং কীটনাশকের ব্যবহার কমাতে হবে।" তিনি আরও জানান, স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে প্রকল্প গ্রহণ করা হলে চলন বিলের হারানো ঐতিহ্য ফিরে পাওয়া সম্ভব হবে। তিনি আশা প্রকাশ করেন যে খাল খনন, রেগুলেটর পরিচালনা ও জীবিকা উন্নয়নে এই উদ্যোগগুলো পরস্পরকে সহায়তা করবে।
বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় অনলাইনে বক্তব্য রাখেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেন। এছাড়াও পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্ল্যাহ এবং সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের (সিইজিআইএস) নির্বাহী পরিচালক মালিক ফিদা এ খান বক্তব্য রাখেন। সিইজিআইএস-এর গবেষক তানভীর আহমেদ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা