ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ট্রেলার লঞ্চে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন অভিষেক বচ্চন
সিনেমার ট্রেলার লঞ্চে গিয়ে বড় দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন অভিনেতা অভিষেক বচ্চন! অল্পের জন্য প্রাণে বাঁচলেন তিনি। ‘হাউসফুল ৫’-এর ট্রেলার লঞ্চ ইভেন্টে গিয়ে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মুম্বাইয়ে আয়োজিত অনুষ্ঠানে ছাদের একাংশ ভেঙে পড়ার ঘটনা ঘটে। অভিষেক তখন প্রেক্ষাগৃহের সিঁড়ি দিয়ে নামছিলেন, এমন সময় তার মাথার উপর আচমকাই ভেঙে পড়ে ছাদ। সৌভাগ্যক্রমে সময়মতো সরে গিয়ে রক্ষা পান জুনিয়র বচ্চন।
প্রবল বৃষ্টির কারণে আগেই লাল সতর্কতা জারি ছিল মুম্বাইয়ে। জলমগ্ন শহরে ঝুঁকি নিয়েই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অভিষেক। কালো স্যুট পরা অবস্থায় তিনি যখন নামছিলেন, ঠিক তখনই ঘটে এই ঘটনা। সঙ্গে সঙ্গে তিনি নিজেকে সরিয়ে নেন এবং টিমের অন্য সদস্যদেরও নিরাপদে সরতে বলেন। পুরো ঘটনাটি ধরা পড়ে ক্যামেরায় এবং মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ছাদ ভেঙে পড়ার জায়গা দেখিয়ে অভিষেক সতর্কবার্তা দিচ্ছেন, যাতে কেউ আঘাত না পায়। তিনি নিজেও সুস্থ রয়েছেন এবং নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদেরও সেখান থেকে সরে যেতে বলেন।
তবে এমন একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে ছাদ ভেঙে পড়া নিয়ে প্রশ্ন উঠেছে আয়োজকদের গাফিলতি নিয়ে। দুর্ঘটনার পরও অবশ্য ট্রেলার লঞ্চের আয়োজন ঠিকভাবেই সম্পন্ন হয়েছে এবং পুরো টিম সিনেমার প্রচারে ব্যস্ত সময় পার করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি