ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
মন্দা বাজারেও সেরা প্রতিষ্ঠানের শেয়ার বিক্রির হিড়িক
দেশের শেয়ারবাজার যেন ক্রমেই বড় বিপর্যয়ের দিকে এগুচ্ছে। যদিও এরই মধ্যে বিনিয়োগকারীদের সর্বশান্ত করে দিয়েছে। আজ মঙ্গলবার (২৭ মে) পতনের মাতম আরও শক্তিশালী হয়ে দেখা দিয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪১.২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৭৮ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৯২টি প্রতিষ্ঠান। এর মধ্যে দর কমেছে ২৩৭টির। দর কমার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে ৬টিই ছিল ‘এ’ ক্যাটাগরির। আজ বড় পতনের দিনে সেরা কোম্পানিগুলোর শেয়ার অর্থাৎ ‘এ’ ক্যাটাগরির শেয়ারে বিক্রির চাপ বেশি দেখা গেছে। স্টকনাও এ তথ্য জানিয়েছে।
দর কমে যাওয়া ‘এ’ ক্যাটাগরির প্রতিষ্ঠানগুলো হলো- ব্যাংক এশিয়া, এনসিসি ব্যাংক, এসইএমএল লেকচার ফান্ড, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক এবং জনতা ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।
জানা যায়, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে ব্যাংক এশিয়ার। আজ ডিএসইতে ব্যাংকটির শেয়ার দর ২ টাকা ৭০ পয়সা বা ১৫.০৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫ টাকা ২০ পয়সায়।
দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে এনসিসি ব্যাংকের। এদিন ব্যাংকটির শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বা ৯.৬৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০ টাকা ৩০ পয়সায়।
তৃতীয় সর্বোচ্চ ৮০ পয়সা বা ৭.০২ শতাংশ দর কমেছে এসইএমএল লেকচার ফান্ডের। আজ ফান্ডটির প্রতিটি ইউনিট সর্বশেষ ১০ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ২ টাকা ৫০ পয়সা বা ৬.৫৬ শতাংশ, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১ টাকা ৩০ পয়সা বা ৬.১৯ শতাংশ এবং জনতা ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২০ পযসা বা ৫.৫৬ শতাংশ দর কমেছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?