ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
কুয়েটে ভর্তির যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ, প্রবেশপত্র ডাউনলোড শুরু
ডুয়া ডেস্ক: ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। শুরু হয়েছে প্রবেশপত্র ডাউনলোডও। এ তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে জানানো হয়েছে।
ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার (শিক্ষাবর্ষ: ২০২৪-২৫) জন্য যে সব আবেদনকারী নির্বাচিত হয়েছেন তাদের তালিকা প্রকাশ করা হল। আবেদনকারীর ভর্তি পরীক্ষার রোল নম্বর, সংশ্লিষ্ট কেন্দ্র, কক্ষ নম্বর ভিত্তিক আসন বিন্যাস পরবর্তীতে প্রকাশ করা হবে।
এর আগে, গত ১৪ ডিসেম্বর আবেদন শেষ হয়েছে। ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীরা গত ৪ নভেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু করেন। এবার সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদসমূহে ১৬টি বিভাগে ১ হাজার ৬৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
এবার নির্দিষ্ট সময়ের মধ্যে প্রাপ্ত বৈধ আবেদনপত্রের মধ্য থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজী-এ চার বিষয়ে প্রাপ্ত মোট গ্রেড পয়েন্টের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হয়েছে। চার বছর পর গুচ্ছ থেকে বেরিয়ে এবার এককভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে কুয়েট। ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে চুয়েট ও রুয়েটের সঙ্গে প্রকৌশল গুচ্ছে ভর্তি পরীক্ষায় যুক্ত হয়েছিল কুয়েট।
পরীক্ষার তারিখ ও সময়
১১ জানুয়ারি (শনিবার) সকাল সাড়ে ৯টা হতে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। মুক্তহস্ত অংকন বেলা ১২টা ৪৫ মিনিট থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মেধাক্রমের তালিকা প্রকাশ, বিভাগ পছন্দ প্রদানের নির্দেশনা, ভর্তির নিয়মাবলী ও ভর্তির তারিখ ঘোষণা করা হবে ২৬ জানুয়ারি (রোববার)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আর্কিটেকচারে ৫ বছর মেয়াদী এবং অন্যান্য সকল বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রি প্রদান করা হয়। ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা ও রসায়নে যে পাঠ্যসূচী ছিল, প্রধানত তার ওপর এবং Functional English-এর ওপর ভিত্তি করে ৩ ঘন্টাব্যাপী সর্বমোট ৫০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমবর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিমার্ক কোর্সের ভর্তি পরীক্ষা একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে।
বিআর্ক কোর্সে ভর্তিচ্ছু প্রার্থীদের এমসিকিউ পরীক্ষা ছাড়াও ১ ঘন্টার ১০০ নম্বরের মুক্তহস্ত অংকন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ভর্তি সংক্রান্ত সকল তথ্যাবলী admission.kuet.ac.bd ওয়েবসাইট ও বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?