ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
পতনের ফাঁদে দেশের শেয়ারবাজার, বিনিয়োগকারীরা নির্বাক
ধারাবাহিক পতনের ফাঁদে দেশের শেয়ারবাজার। ক্রমাগত পুঁজি হারিয়ে দিশেহারা ও নির্বাক হয়ে পড়েছে বিনিয়োগকারীরা। বাজার উন্নয়নে নেয়া সব পদক্ষেপ ও সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে অব্যাহত রয়েছে দরপতন। এতে মুনাফার পরিবর্তে বিনিয়োগকারীদের নিঃস্ব হওয়ার ঝুঁকি বাড়ছে।
গত ৩ কার্যদিবসের মত আজও (২৫ মে) দরপতন হয়েছে শেয়ারবাজারে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সবগুলো সূচকের পতনের পাশাপাশি টাকার অংকে লেনদেন তলানিতে এসে ঠেকেছে। তবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সবগুলো সূচকের পতন হলেও টাকার অংকে লেনদেন বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০.০৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৩৬.৩৩ পয়েন্টে। যা গত ৫ বছরের মধ্যে সর্বনিম্ন।
অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ৪.৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩২.৫৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৪৬.৫৩ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১০০টির দর বেড়েছে, ২১৫টির দর কমেছে এবং ৮১টির অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ২৩৫ কোটি ৫১ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২৭৮ কোটি ২ লাখ ৯৩ হাজার টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৪২ কোটি ৫১ লাখ ৭৭ হাজার টাকা।
অন্যদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৪ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৫টির, কমেছে ৯৫টির এবং পরিবর্তন হয়নি ৩৪টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৬.৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ২৬৭.০৩ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই কমেছিল ৯১.৫৪ পয়েন্ট।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)