ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
লোকে লোকারণ্য কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা
ঢাবি প্রতিনিধি: ছাত্র-জনতার বিপুল অংশগ্রহণে লোকে লোকারণ্য রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে যোগ দিতে দেশের বিভিন্ন জায়গা থেকে ছাত্র-জনতা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকাল তিনটায় সরেজমিনে দেখা যায়, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা মেডিকেলের সামনের চত্বর ছাত্র-জনতার অংশগ্রহণে পরিপূর্ণ। আজ মঙ্গলবার ভোর থেকে তারা শহীদ মিনারের দিকে আসা শুরু করেন ছাত্র-জনতা।
দেশের বিভিন্ন জেলা থেকে মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হচ্ছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
সমাবেশ থেকে দ্রুত ঘোষণাপত্র জারি , দ্রুত সংস্কার কার্যক্রম , অপরাধীদের বিচারসহ নানা দাবি জানানো হবে বলে জানানো হয়েছে।
সমাবেশ সূত্রে জানা গেছে, শহীদ মিনারে আজ ভোর থেকে মঞ্চ তৈরির কাজ শুরু হয়। বিভিন্ন জেলার শিক্ষার্থীরা রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ