ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
মুনাফা তোলার চাপে 'এ' ক্যাটাগরির ৯ শেয়ার
ডুয়া নিউজ : মুনাফা তোলার চাপ দেখা গেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির শেয়ারে। যে কারণে আজ (২৪ মে) দর কমার শীর্ষ ১০টি কোম্পানির মধ্যে ৯টিই ছিল ‘এ’ ক্যাটাগরির শেয়ার।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ দেশের প্রধান শেয়ারবাজার (ডিএসই) প্রধান সূচক ৩৮ দশমিক ৮৯ পয়েন্ট। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর কমেছে ২৭১টির। যার মধ্যে দর কমে যাওয়া শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে ‘এ’ ক্যাটাগরির ছিল ৯টি। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
দর কমে যাওয়া প্রতিষ্ঠান ৯টি হলো- সিটি ব্যাংক, পূবালী ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, রিলায়েন্স ওয়ান, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্স ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।
জানা যায়, আজ প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে সিটি ব্যাংকের। এদিন ব্যাংকটির শেয়ার দর ৩ টাকা ৮০ পয়সা বা ১৬.৬৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ টাকায়।
দ্বিতী সর্বোচ্চ দর কমেছে পূবালী ব্যাংকের। আজ ডিএসইতে ব্যাংকটির দর ৪ টাকা ৩০ পয়সা বা ১৫.০৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৪ টাকা ২০ পয়সায়।
তৃতীয় সর্বোচ্চ মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ১ টাকা ৫০ পয়সা বা ১২.৭১ শতাংশ দর কমে দাঁড়িয়েছে ১০ টাকা ৩০ পয়সায়।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ডাচ-বাংলা ব্যাংকের ৪ টাকা ৫০ পয়সা বা ১০.৫৬ শতাংশ, রিলায়েন্স ওয়ানের ১ টাকা ৪০ পয়সা বা ৭.৩৭ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্স ফান্ডের ৪০ পয়সা বা ৬.৫৬ শতাংশ, গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের ২ টাকা ৫০ পয়সা বা ৬.১৭ শতাংশ, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২০ পয়সা বা ৫.৫৬ শতাংশ এবং ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২০ পয়সা বা ৫.৪১ শতাংশ দর কমেছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)