ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
মন্দা বাজারেও উজ্জ্বল 'বি' ক্যাটাগরির শেয়ার
ডুয়া নিউজ: আজ বৃহস্পতিবার (২২ মে) সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৬.২০ পয়েন্ট।
লেনদেনে অংশ নেওয়া ৩৯১টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ২০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭টির শেয়ারদর। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৫৩ কোটি ৫৪ লাখ ৫৩ হাজার টাকা, যা আগের দিনের তুলনায় ৭২ কোটি ৭৫ লাখ ১২ হাজার টাকা কম।
বাজারের এই নেতিবাচক প্রবণতার মধ্যেও তুলনামূলকভাবে ইতিবাচক অবস্থানে ছিল ‘বি’ ক্যাটাগরির শেয়ারগুলো। স্টকনাও সূত্রে জানা গেছে, মন্দা বাজারেও উজ্জ্বল ছিল ‘বি’ ক্যাটাগরির শেয়ারগুলো।
বাজার বিশ্লেষণে দেখা যায়, দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৪টিই ছিল ‘বি’ ক্যাটাগরির। একইভাবে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যেও ৪টি ছিল ‘বি’ ক্যাটাগরির। অন্যদিকে, পতনের তালিকায় ‘বি’ ক্যাটাগরির মাত্র একটি কোম্পানি ছিল।
বাজার পর্যালোচনায় দেখা যায়, দর বৃদ্ধির শীর্ষ দশের মধ্যে ৪টিই ছিল ‘বি’ ক্যাটাগরির কোম্পানি। একই সঙ্গে লেনদেনেও শীর্ষ ১০টির মধ্যে ৪টি কোম্পানি ছিল ‘বি’ ক্যাটাগরির কোম্পানি। তবে দরপতনে মাত্র ‘টি কোম্পানি ছিল।
দর বৃদ্ধির শীর্ষ ১০টির মধ্যে ‘বি’ ক্যাটগরির কোম্পানির মধ্যে রয়েছে- সোনারগাঁও টেক্সটাই, এইচআর টেক্সটাইল, বেঙ্গল উইন্ডসোর থার্মো প্লাস্টিক এবং এসআলম কোল্ড রোল্ড স্টিল।
এর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে সোনারগাঁও টেক্সটাইলের। আজ কোম্পানিটির শেয়ারদর ৩ টাকা ৭০ পয়সা বা ৯.৮৪% বেড়ে দাঁড়িয়েছে ৪১ টাকা ৩০ পয়সা।
দ্বিতীয় সর্বোচ্চ বেড়েছে বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকসের, যার শেয়ারদর ১ টাকা ৭০ পয়সা বা ৯.৭১% বেড়ে দাঁড়িয়েছে ১৯ টাকা ২০ পয়সা।
তৃতীয় সর্বোচ্চ এইচআর টেক্সটাইলের, যার শেয়ারদর ২ টাকা ৭০ পয়সা বা ৮.৬১% বেড়ে দাঁড়িয়েছে ২৬ টাকা ৫০ পয়সা।
এছাড়া, এস আলম কোল্ড রোল্ড স্টিলের শেয়ারদর বেড়েছে ১ টাকা ৩০ পয়সা বা ৭.১৪%, দাঁড়িয়েছে ১৯ টাকা ৫০ পয়সা।
এদিকে, লেনদেনে শীর্ষ ১০ এর মধ্যে ‘বি’ ক্যাটাগরির কোম্পানিগুলো হলো- এস আলম কোল্ড রোল্ড স্টিল, সোনারগাঁও টেক্সটাইল, শাইনপুকুর সিরামিক এবং ফু-ওয়াং ফুডস।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এস আলম কোল্ড রোল্ড স্টিলের। এদিন ডিএসইতে কোম্পানিটির ৫ কোটি ৯৮ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- সোনারগাঁও টেক্সটাইলের ৫ কোটি ৯৮ লাখ ৭৩ হাজার টাকা, শাইনপুকুর সিরামিকসের ৪ কোটি ৯২ লাখ ৮৮ হাজার টাকা এবং ফু-ওয়াং ফুডসের ৩ কোটি ৯৯ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)