ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
লেনদেন বাড়াতে 'এ' ক্যাটাগরির ৭ শেয়ারের দৌড়
ডুয়া নিউজ: সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৬.২০ পয়েন্ট।
ডিএসইতে আজ মোট লেনদেন হয়েছে ২৫৩ কোটি ৫৪ লাখ ৫৩ হাজার টাকার, যা আগের দিনের তুলনায় ৭২ কোটি ৭৫ লাখ ১২ হাজার টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৩২৬ কোটি ২৯ লাখ টাকার। তবে লেনদেন বাড়াতে আজ ‘এ’ ক্যাটাগরির শেয়ারগুলোর পক্ষ থেকেই ছিল সর্বোচ্চ চেষ্টা। আজ ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টিই ছিল ‘এ’ ক্যাটাগরির। এই তথ্য স্টকনাও সূত্রে জানা গেছে।
লেনদেন তালিকায় থাকা ‘এ’ ক্যাটাগরির কোম্পানিগুলো হলো- বীচ হ্যাচারি, ওরিয়ন ইনফিউশন, স্কয়ার ফার্মা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন-বিএসসি, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং ব্র্যাক ব্যাংক।
আজ ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বীচ হ্যাচারির। কোম্পানিটির লেনদেন হয়েছে ১৪ কোটি ৯২ লাখ ২৫ হাজার টাকার। দিন শেষে এর প্রতিটি শেয়ার লেনদেন হয়েছে ৪৫ টাকা ৪০ পয়সায়।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের। কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ১১ কোটি ৫৬ লাখ ৪৪ হাজার টাকার, এবং দিন শেষে এর প্রতিটি শেয়ারের দাম দাঁড়ায় ৩৬৪ টাকা ৭০ পয়সা।
স্কয়ার ফার্মা ১০ কোটি ১০ লাখ ৩১ হাজার টাকার লেনদেন করে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে। দিন শেষে এর প্রতিটি শেয়ার লেনদেন হয় ২০৭ টাকা ৬০ পয়সায়।
অন্য ৩ কোম্পানির মধ্যে- বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৬ কোটি ১ লাখ ৩৪ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ৪ কোটি ৭৩ লাখ ৬৬ হাজার টাকা এবং ব্র্যাক ব্যাংকের ৪ কোটি ৬৫ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)