ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
আমরণ অনশনে ঢাবির বিন ইয়ামিন
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, সাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে অনশনে বসেছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।
আজ বুধবার (২১ মে) দুপুর সাড়ে বারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে আমরণ অনশনে বসেন মোল্লা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
বিন ইয়ামিন বলেন, একজন ঢাবি শিক্ষার্থী হিসেবে ডাকসু আমাদের প্রাণের দাবি। আমরা ৫ আগস্টের পর থেকেই ডাকসুর রোডম্যাপের দাবিতে কথা বলে আসছি। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের প্রায় দশ মাস পার হলেও এখনো ডাকসুর রোডম্যাপ দিতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তিনি বলেন, আমি তিনটি দাবি নিয়ে অনশনে বসেছি। প্রথমত, সম্প্রতি খুন হওয়া ঢাবি শিক্ষার্থী সাম্যের হত্যাকারীদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করা। দ্বিতীয়ত, ডাকসু নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করা ও নির্বাচন কমিটি গঠন করা। তৃতীয়ত, ঢাবি ক্যাম্পাসে যথাযথ নিরাপত্তা নিশ্চিতের লক্ষে পুরো ক্যাম্পাস সিসিটিভির আওতায় আনা।
বিন ইয়ামিন বলেন, আমরা যে তিনটা দাবি নিয়ে অনশনে বসেছি, তার কোনটাই একে অপরের সাথে সাংঘর্ষিক নয়। বরং এগুলো একটি অপরটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। ক্যাম্পাসে নির্বাচিত ছাত্রসংসদ থাকলে নিরাপত্তা ব্যবস্থা এতটা খারাপ হতো না। ফলে সাম্যের প্রাণ দেয়া লাগতো না। এজন্য আমাদের তিনটা দাবিই গুরুত্বপূর্ণ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)