ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

নিরাপদ খাতের শেয়ারে আগ্রহ বাড়ছে বিনিয়োগকারীদের

২০২৫ মে ২০ ১৮:১৩:০৩

নিরাপদ খাতের শেয়ারে আগ্রহ বাড়ছে বিনিয়োগকারীদের

ডুয়া নিউজ: আজ মঙ্গলবার (২০ মে) দেশের শেয়ারবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৮ দশমিক ৭১ পয়েন্ট। ডিএসইতে আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯০টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ২১১টির, কমেছে ১০৪টির।

বিনিয়োগকারীরা আজ ভালো মানের বা ‘এ’ ক্যাটাগরির শেয়ারে বিনিয়োগ বাড়িয়েছেন। বিপরীতে দুর্বল শেয়ারগুলো বেশি ছেড়েছেন। ফলে দরপতনের তালিকায় থাকা শীর্ষ পাঁচ কোম্পানির সবগুলোই ছিল ‘জেড’ ক্যাটাগরিভুক্ত।

দরপতনের শীর্ষে থাকা ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিগুলো হলো— রিজেন্ট টেক্সটাইল, সাইফ পাওয়ারটেক, সুহ্নদ ইন্ডাস্ট্রিজ, ভিএফএস থ্রেড অ্যান্ড ডাইং এবং আইসিবি ইসলামিক ব্যাংক। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লিখিত কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে রিজেন্ট টেক্সটাইলের। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ২০ পয়সা বা ৫.৮৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ টাকা ২০ পয়সায়।

দ্বিতীয় সর্বোচ্চ দরপতন হয়েছে সাইফ পাওয়ারটেকের। কোম্পানিটির শেয়ারদর ৪০ পয়সা বা ৪.৮৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭ টাকা ৮০ পয়সায়।

তৃতীয় অবস্থানে থাকা সুহ্নদ ইন্ডাস্ট্রিজের শেয়ারদর ৩০ পয়সা বা ৪.৪১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ টাকা ৫০ পয়সায়।

আর ভিএফএস থ্রেড অ্যান্ড ডাইংয়ের শেয়ারদর ৩০ পয়সা বা ৪.২৯ শতাংশ এবং আইসিবি ইসলামিক ব্যাংকের শেয়ারদর ১০ পয়সা বা ৩.৪৫ শতাংশ কমেছে।

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ জুলাই)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ জুলাই)

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি... বিস্তারিত