ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
লেনদেনে আলো ছড়ালো ‘এ’ ক্যাটাগরির ৭ শেয়ার
ডুয়া নিউজ: সপ্তাহের চতুর্থ কর্মদিবস মঙ্গলবার (২০ মে) দেশের শেয়ারবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৮ দশমিক ৭১ পয়েন্ট। ডিএসইতে আজ মোট লেনদেন হয়েছে ২৯৭ কোটি ৭১ লাখ ৪৩ হাজার টাকার, যা গতকালের তুলনায় ৮ কোটি ৯৩ লাখ ২০ হাজার টাকা বেশি। এই লেনদেন বৃদ্ধির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ‘এ’ ক্যাটাগরির ৭টি প্রতিষ্ঠানের শেয়ার, যেগুলোর দাম আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ডিএসইর বাজার বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।
লেনদেন বৃদ্ধির তালিকায় থাকা ‘এ’ ক্যাটাগরির প্রতিষ্ঠানগুলো হলো— ওরিয়ন ইনফিউশন, স্কয়ার ফার্মা, বীচ হ্যাচারি, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, এনআরবি ব্যাংক এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন-বিএসসি।
জানা গেছে, আজ টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের। কোম্পানিটির মোট ৩০ কোটি ৭২ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিটি শেয়ার সর্বশেষ ৩৭৭ টাকায় লেনদেন হয়।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার। আজ কোম্পানিটির ১৫ কোটি ৮৩ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয় এবং দিনশেষে প্রতিটি শেয়ার ২১০ টাকায় লেনদেন হয়।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয় বিচ হ্যাচারির। ডিএসইতে প্রতিষ্ঠানটির ১২ কোটি ৩৬ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। প্রতিটি শেয়ার শেষ পর্যন্ত ৪৫ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ব্র্যাক ব্যাংকের ৮ কোটি ৬২ লাখ ৫৮ হাজার টাকা, সিটি ব্যাংকের ৬ কোটি ৪৯ লাখ ২৮ হাজার টাকা, এনআরবি ব্যাংকের ৪ কোটি ৭০ লাখ ৭৭ হাজার টাকা এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৪ কোটি ৬৮ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)