ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
একই সপ্তাহে দুই ঘূর্ণিঝডড়ের শঙ্কা, আঘাত হানবে কবে?
ডুয়া ডেস্ক: গত পাঁচ বছরে মে মাসেই সবচেয়ে বেশি শক্তিশালী ঘূর্ণিঝড় বাংলাদেশ উপকূলে আঘাত হেনেছে। ২০২৩ সালের ২৭ মে ঘূর্ণিঝড় ‘রিমাল’ তাণ্ডব চালিয়েছিল। এর আগেও মে মাসে ‘আম্পান’ ও ‘মোখা’র মতো ভয়াবহ ঝড় আঘাত হেনেছিল উপকূলে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আবহাওয়াবিদদের আশঙ্কা চলতি মে মাসের শেষ সপ্তাহে দুটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে — একটি বঙ্গোপসাগরে অপরটি আরব সাগরে।
সোমবার (১৯ মে) সকালে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এটি আগামী ২৭ থেকে ৩০ মের মধ্যে ভারতের ওড়িশা উপকূল ও মিয়ানমারের রাখাইন রাজ্যের মধ্যবর্তী কোনো অংশে আঘাত হানতে পারে।
তিনি আরও জানান, একই সময়ে আরব সাগরেও আরেকটি ঘূর্ণিঝড় তৈরির শঙ্কা রয়েছে। সাধারণত আরব সাগরের ঘূর্ণিঝড়টি আগে সৃষ্টি হয় এবং এরপর বঙ্গোপসাগরেরটি। বিশ্ব আবহাওয়া সংস্থার তালিকা অনুযায়ী, ২০২৫ সালের প্রথম দুটি ঘূর্ণিঝড়ের নাম হতে পারে ‘শক্তি’ এবং ‘মন্থা’। যেটি আগে সৃষ্টি হবে, সেটির নাম হবে ‘শক্তি’ এবং পরেরটির নাম হবে ‘মন্থা’।
মোস্তফা কামাল পলাশ আরও বলেন, বঙ্গোপসাগরে তৈরি হতে যাওয়া ঘূর্ণিঝড়টির গতি ও শক্তি অনেকটাই নির্ভর করবে আরব সাগরের ঘূর্ণিঝড়টির ওপর। যদি আরব সাগরের ঘূর্ণিঝড়টি আগেই শেষ হয়ে যায় তাহলে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়টি তুলনামূলকভাবে বেশি শক্তিশালী হওয়ার আশঙ্কা রয়েছে।
সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরের সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ২৯ থেকে ৩০ মের মধ্যে উপকূলে আঘাত হানতে পারে। তবে চূড়ান্ত পূর্বাভাসের জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট