ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২
৪৫ বছরের নিষেধাজ্ঞা মুক্ত হচ্ছে সিরিয়া
ডুয়া ডেস্ক: বাসার আল আসাদের পতনের পর সিরিয়া শাসনের ভার নেন আহমদ আল-শারা। এর পর থেকে একের পর এক সিদ্ধান্ত নিতে থাকেন তিনি। যার জেরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ওপর প্রায় ৪৫ বছর ধরে চলা অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। একে সিরিয়ার জন্য ‘নতুন যুগের সূচনা’ হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমদ আল-শারাকে তিনি ‘একজন শক্তিশালী নেতা’ হিসেবে দেখেন।”
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও সিরিয়ার নতুন নেতৃত্বের মধ্যে রিয়াদে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে শাফাক নিউজ।
এর আগে ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্র সিরিয়াকে ‘সন্ত্রাসবাদে সহায়তাকারী রাষ্ট্র’ হিসেবে আখ্যায়িত করে প্রথমবারের মতো নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর ২০০৪ সালে ‘সিরিয়া অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট’ পাসের মাধ্যমে এবং ২০১১ সালের গৃহযুদ্ধ শুরু হলে সেই নিষেধাজ্ঞা আরও কঠোরভাবে প্রয়োগ করা হয়। নিষেধাজ্ঞার মূল লক্ষ্য ছিলেন তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার পরিবার।
২০২০ সালে চালু হওয়া ‘সিজার আইন’ সিরিয়ার অর্থনীতির ওপর সবচেয়ে কঠোর প্রভাব ফেলে। এই আইনের ফলে দেশটির পুনর্গঠন কার্যক্রমে আন্তর্জাতিক সহায়তা প্রায় বন্ধ হয়ে যায় এবং বিদেশি বিনিয়োগও নিরুৎসাহিত হয়।
সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাহী আদেশের আওতায় থাকা কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন। তবে কংগ্রেস-অনুমোদিত যেমন ‘সিজার আইন’ এখনো বলবৎ রয়েছে, যা বাতিল বা পরিবর্তন করতে হলে কংগ্রেসের মাধ্যমে নতুন আইন পাস করতে হবে।
২০২৪ সালের শেষ দিকে বাশার আল-আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। তারা দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়ে আসছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ঈদ উপলক্ষে তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা