ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
জু'তা হারালেন মমতাজ
ডুয়া ডেস্ক: হাজতখানায় নেওয়ার সময় হুড়োহুড়ির মধ্য পায়ে থাকা জুতা হারালেন সাবেক এমপি ও একসময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম।
আজ মঙ্গলবার (১৩ মে) দুপুর ২টা ১৭ মিনিটে মমতাজকে আদালতে আনা হয়। এ সময় তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়ে। মমতাজ বেগমের আসার খবরে এরপরেই আদালতে সৃষ্টি হয় তীব্র উত্তেজনা। কঠোর নিরাপত্তা দিয়েও ধাক্কাধাক্কি আর আইনজীবীদের রোষানল এড়ানো যায়নি।
শুনানির সময় তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা, মিরপুর মডেল থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম, এ সময় তার সাত দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড নামঞ্জুর ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর আদালত প্রাঙ্গণে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
কড়া নিরাপত্তার মধ্যে পুলিশ সদস্যরা মমতাজ বেগমকে আদালত প্রাঙ্গণ থেকে নিয়ে যাওয়ার সময় আইনজীবীদের ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ির মুখে পড়েন। এ সময় তাকে হেলমেট পরানো হয় এবং বুকে বুলেটপ্রুফ জ্যাকেট দিয়ে সুরক্ষিত করে হাজতখানায় নেওয়া হয়। পুরো সময়জুড়ে মমতাজ মাথা নিচু করে হাঁটছিলেন। তবে তড়িঘড়ি করে নিয়ে যাওয়ার সময় তার একটি জুতা খুলে পড়ে যায়।
হাজতখানায় নেওয়ার পর গেটের সামনে মমতাজ বেগমের জুতা জোড়া পড়ে থাকতে দেখা যায়। পরে ডিবি অফিসে তোলা তার গ্রেপ্তারের ছবির সঙ্গে ওই জুতার মিল পাওয়া যায়, যা নিশ্চিত করে যে জুতা জোড়াটি তারই ছিল।
জুতা হারানোর বিষয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার ইনচার্জ উপপরিদর্শক কামরুর ইসলাম বলেন, “আসামিকে হাজতখানা থেকে পাঠানো হয়েছে। তার পায়ে জুতা ছিল কিনা তা খেয়াল করিনি। হুড়োহুড়ির ভেতর জুতা হারানোর বিষয়টি আমার জানা নেই।”
প্রসঙ্গত, মঙ্গলবার রাত পৌনে ১২টায় রাজধানীর ধানমন্ডি থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়।
মামলার তথ্য অনুযায়ী, গত বছরের ১৯ জুলাই মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মো. সাগর। সেদিন বিকেল সাড়ে ৪টার দিকে আসামিরা আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করেন। এতে সাগরের বুকে গুলি লাগে এবং সেটি শরীরের পেছন দিক দিয়ে বের হয়ে যায়। পরে তাকে মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত সাগরের মা মোসা. বিউটি আক্তার গত ২৭ নভেম্বর মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনাসহ ২৪৩ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও ২৫০ থেকে ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মমতাজ বেগম এ মামলার ৪৯ নম্বর এজাহারভুক্ত আসামি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস