ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
কমেছে বিমানের তেলের দাম
ডুয়া ডেস্ক: দেশীয় বাজারে বিমান চলাচলে ব্যবহৃত এভিয়েশন ফুয়েল বা জেট এ-১ এর মূল্য হ্রাস করা হয়েছে। অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে বাংলাদেশি ক্রেতাদের জন্য প্রতি লিটারের দাম ১১১ টাকা থেকে কমিয়ে ৯৩.৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইটের জন্য দেশি ও বিদেশি ক্রেতাদের কাছ থেকে প্রতি লিটার ০.৭৫০০ ডলার থেকে কমিয়ে ০.৬০৬৬ ডলার নির্ধারিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ মে) নতুন এ দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর মজুতকরণ ও বিপণন খরচ প্রতি লিটার ৪.০৪ টাকা এবং জেট এ-১ (এভিয়েশন ফুয়েল) বিপণনের জন্য পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের বিপণন চার্জ প্রতি লিটার ০.৮৮ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। এ নতুন মূল্য আজ রাত ১২টা থেকে কার্যকর হবে। কমিশন জানিয়েছে, অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে শুল্ক ও মূসকসহ এবং আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে শুল্ক ও মূসকমুক্ত মূল্য নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ অনুযায়ী দেশি ও বিদেশি এয়ারলাইন্সগুলোর আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে শুল্ক ও মূসকমুক্ত (ডিউটি ফ্রি) এবং অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে শুল্ক ও মূসকসহ জেট এ-১ (এভিয়েশন ফুয়েল) এর মূল্য নির্ধারণ করা হয়। এ লক্ষ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) গত ২০ জানুয়ারি মূল্যহার নির্ধারণের প্রস্তাব জমা দেয়। এর পরিপ্রেক্ষিতে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড (পিওসিএল) গত ১৮ ফেব্রুয়ারি জেট এ-১ ফুয়েল বিপণনের বিপণন চার্জ পুনর্নির্ধারণের প্রস্তাব কমিশনে দাখিল করে।
এই প্রস্তাবের ভিত্তিতে গত ২৩ মার্চ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। এরপর ৬ এপ্রিল পর্যন্ত লিখিত মতামত জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়। সবশেষে প্রাপ্ত মতামত ও প্রস্তাব পর্যালোচনা করে বিইআরসি জেট এ-১ এর মূল্য নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ