ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
‘এ’ ক্যাটাগরিতে আগ্রহ বেড়েছে বিনিয়োগকারীদের
ডুয়া নিউজ : আজ ০৮ মে দেশের শেয়ারবাজারে সূচকের ইতিবাচক উত্থান ঘটেছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইএক্স ৯৯ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ৪ হাজার ৯০২ দশমিক ২৭ পয়েন্টে। লেনদেন অংশ নেয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৩৭৭টির।
আজকের এই উত্থানের বাজারে ‘এ’ ক্যাটাগরির শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। যে কারণে ডিএসইর দর বৃদ্ধির তালিকায় ১০টি কোম্পানির মধ্যে ৭টিই ছিল ‘এ’ ক্যাটাগরির প্রতিষ্ঠান। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
দর বৃদ্ধির তালিকায় থাকা ‘এ’ ক্যাটাগরির কোম্পানিগুরো হলো- এনআরবিসি ব্যাংক, কেডিএস এক্সেসরিজ, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড এবং লাভেলো আইস্ক্রিম।
প্রাপ্ত তথ্যানুযায়ী, আজ ডিএসইতে সবচেয়ে বেশি দর বেড়েছে এনআরবিসি ব্যাংকের। এদিন ডিএসইতে ব্যাংকটির শেয়ার দর ৭০ পয়সা বা ৯.৮৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭ টাকা ৮০ পয়সায়।
দ্বিতীয় সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া কেডিএস এক্সসরিজের শেয়ার দর ৪ টাকা ১০ পয়সা বা ৯.৮০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৫ টাকা ৯০ পয়সায়।
৪০ পয়সা বা ৯.৫২ শতাংশ দর বেড়ে তৃতীয় অবস্থানে রয়েছে ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। আজ ডিএসইতে ফান্ডটির প্রতিটি ইউনিট সর্বশেষ ৪ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে। অন্য ৪ প্রতিষ্ঠানের মধ্যে- সিএপিএমআইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের দর ৮০ পয়সা বা ৯.৪১ শতাংশ, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩০ পয়সা বা ৯.৩৭ শতাংশ, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ৪০ পয়সা বা ৯.৩০ শতাংশ এবং লাভেলো আইস্ক্রিমের ৬ টাকা ৯০ পয়সা বা ৯.২২ শতাংশ দর বেড়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)