ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
পাকিস্তানের বিরুদ্ধে ডিজিটাল যুদ্ধে ভারতের ধাক্কা!
ডুয়া ডেস্ক: জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান উত্তেজনা এখন কার্যত যুদ্ধের দিকে এগোচ্ছে। টানা দুই সপ্তাহের হুমকি-পাল্টা হুমকির পর অবশেষে মঙ্গলবার (৬ মে) গভীর রাতে পাকিস্তানের আজাদ কাশ্মীরের বিভিন্ন স্থাপনায় বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। দেশটি এই অভিযানকে ‘অপারেশন সিঁদুর’ নামে অভিহিত করেছে। এদিকে এই হামলার জবাব দেওয়া হবে বলে জানিয়েছে পাকিস্তান।
এরই মধ্যে খবর এসেছে, পাকিস্তানে বড় ধরনের সাইবার হামলা চালাতেও তৎপর হয়ে উঠেছে ভারতীয় হ্যাকাররা। তবে, তাদের প্রথম প্রচেষ্টাটি বানচাল করে দিয়েছে পাকিস্তান।
আজ বুধবার (৭ মে) পাকিস্তানের তথ্যপ্রযুক্তি মন্ত্রী শাজা ফাতিমা খাজার বরাতে এ তথ্য দিয়েছে দ্য ডন।
পাকিস্তানি সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির তথ্যপ্রযুক্তি মন্ত্রী বলেছেন, “পাকিস্তান টেলিযোগাযোগ কর্তৃপক্ষ (পিটিএ) এবং কারিগরি শাখাসহ সমস্ত প্রাসঙ্গিক প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে সক্রিয় আছে এবং সাম্প্রতিক ভারতীয় সাইবার আক্রমণ সফলভাবে প্রতিহত করেছে।”
ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টারে একটি সংবাদ চ্যানেলের সঙ্গে একান্ত আলাপচারিতায় ফাতিমা খাজা জোর দিয়ে বলেছেন, “এখন পর্যন্ত ভারতের কোনো সাইবার আক্রমণ সফল হতে দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও এই ধরনের কোনো প্রচেষ্টা প্রতিরোধে সতর্ক রয়েছে পাকিস্তান।”
এ সময় ভারতীয় আগ্রাসনের নিন্দা জানিয়ে পাকিস্তানের এ মন্ত্রী বলেন, “অন্ধকারের আড়ালে বেসামরিক নাগরিকদের উপর ভারতের আক্রমণ একটি কাপুরুষোচিত কাজ। ভারতের এই ধরনের কাপুরুষোচিত হামলা চালানোর পুরোনো ইতিহাস রয়েছে, কিন্তু আমাদের বাহিনী সর্বদা উপযুক্ত পদ্ধতিতে জবাব দিয়েছে।”এই মন্ত্রী জানান, “পাকিস্তান দৃঢ়ভাবে ভারতের হামলার প্রতিক্রিয়া জানিয়েছে এবং যেকোনো ধরণের শত্রুতার বিরুদ্ধে তার সার্বভৌমত্ব রক্ষা অব্যাহত রাখবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন