ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
অনির্দিষ্টকালের জন্য রাবি প্রশাসনিক ভবনে তালা মারার হুঁশিয়ারি
ডুয়া নিউজ: ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানো, পোষ্য কোটা বাতিল এবং ‘ফ্যাসিস্ট’ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের বিচারের আওতায় না আনতে পারলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসনিক ভবনে অনির্দিষ্টকালের জন্য তালা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাবি সমন্বয়ক সালাউদ্দিন আম্মার।
আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) আম্মার তার ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টের মধ্যমে এ হুঁশিয়ারি দেন।
তিনি লিখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি ইউনিট প্রতি ৫০০/৬০০/৭০০ টাকা। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১২০০ টাকার বেশি। 'আবেদন ফি বাণিজ্য' একটি সফল ব্যবসা। যেটাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ওস্তাদ। বিজয়ের পর এমন প্রশাসন দেখে লজ্জা লাগে। তারা শিক্ষার্থীবান্ধব কোনো সিদ্ধান্ত নেয়নি। শুধু চেতনার কথা শোনায়।
পোস্টে তিনি বলেন, ফ্যাসিস্ট কার্যক্রমে জড়িত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তালিকা প্রকাশ করে মামলা ও শাস্তি দেওয়া, পোষ্য কোটা বাতিল ও প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে ফ্যাসিবাদে জড়িতদের নিয়োগ এবং সিন্ডিকেট সদস্যদের ভূমিকা নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।
এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, 'এই মূহুর্তে মন্তব্য করার মতো কিছুই নেই। আমি রাজশাহীর বাহিরে আছি। ফিরে এসে বিষয়টা দেখব।'
জানা গেছে, গত বুধবার (২৫ ডিসেম্বর) শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়া এক শিক্ষক ও আওয়ামীপন্থী শিক্ষকদের প্যানেলের একজনকে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়। এতে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ফেসবুক পোস্টের মাধ্যমে তাদেরকে দ্রুত অপসারণের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?