ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
পাকিস্তানে থাকা নাহিদ ও রিশাদকে নিয়ে উদ্বেগে বিসিবি
ডুয়া ডেস্ক: কাশ্মীরের পেহেলগামে ভারতীয় পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় ভারত সরাসরি দায় চাপিয়েছে পাকিস্তানের ওপর। এর জবাবে ভারত মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের অভ্যন্তরে নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যাতে প্রাণ হারায় ২৬ জন। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও নিয়ন্ত্রণ রেখা বরাবর হামলা চালিয়ে ১০ ভারতীয় সেনা হত্যার দাবি করেছে এবং জানিয়েছে যে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ও ড্রোন ধ্বংস করা হয়েছে। হঠাৎ করেই যুদ্ধাবস্থা তৈরি হয়েছে উপমহাদেশে, যার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও।
এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই পাকিস্তানে চলছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এই লিগে অংশ নিচ্ছেন বাংলাদেশের দুই তরুণ ক্রিকেটার—নাহিদ রানা ও রিশাদ হোসেন। নাহিদ খেলছেন পেশোয়ার জালমির হয়ে, আর রিশাদ লাহোর কালান্দার্সে। গ্রুপ পর্বে তাদের দলের যথাক্রমে এখনও দুটি ও একটি ম্যাচ বাকি রয়েছে। দল প্লে-অফে উঠলে মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত পাকিস্তানে থাকতে হতে পারে তাদের।
এ অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে— এই দুই বাংলাদেশি ক্রিকেটারের নিরাপত্তা কতটা নিশ্চিত? বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা ইতোমধ্যেই পিএসএল কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে, যেন নাহিদ ও রিশাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়।
বিসিবির একজন কর্মকর্তা বাংলাদেশি গণমাধ্যমকে জানিয়েছেন, "বর্তমান পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। পিএসএল কর্তৃপক্ষকে জানানো হয়েছে, আমাদের দুই ক্রিকেটারের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যদি পরিস্থিতি আরও খারাপের দিকে যায় তাহলে আমরা তাদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেব।"
তবে এখনো বিসিবি সরাসরি নাহিদ বা রিশাদের সঙ্গে যোগাযোগ করেনি। তবে পরিস্থিতি অবনতি হলে তাৎক্ষণিকভাবে তাদের দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে বোর্ড সূত্রে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)