ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
পতনের বাজারেও হল্টেড ১৪ প্রতিষ্ঠানের শেয়ার
ডুয়া নিউজ : আজ মঙ্গলবার (০৬ মে) সপ্তাহের তৃতীয় কর্মদিবস প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকের পতন হয়েছে ১২ দশমিক ৯৪ পয়েন্ট। এই পতনের মধ্যে ডিএসইতে ১৪ কোম্পানির শেয়ারের ক্রেতা থাকলেও বিক্রেতা ছিলনা। যে কারণে বিক্রেতা সঙ্কটে হল্টেড হয়েছে ওই ১৪ প্রতিষ্ঠানের শেয়ার। স্টক নাও সূত্রে এ তথ্য জানা গেছে।
হল্টেড হওয়া প্রতিষ্ঠানগুলো হলো- গ্লোবাল ইসলামী ব্যাংক, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, বারাকা পাওয়ার, এনআরবি ব্যাংক, বারাকা পতেঙ্গা পাওয়ার, এসবিএসি ব্যাংক, প্রিমিয়ার লিজিং, সিএপিএমআইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, মাইডাস ফাইন্যান্স, এবি ব্যাংক, আইসিবি ৩য় এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক।
বাজার পর্যালোচনায় দেখা যায়, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে গ্লোবাল ইসলামী ব্যাংকের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৩০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ টাকা ৩০ পয়সা।
দ্বিতীয় সর্বোচ্চ প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের দর ৪ টাকা ৭০ পয়সা বা ৯.৮৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫২ টাকা ৩০ পয়সায়।
তৃতীয় সর্বোচ্চ বারাকা পাওয়ারের ১ টাকা ১০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ১২ টাকা ৩০ পয়সায়।
অন্য প্রতিষ্ঠানগুলো মধ্যে- এনআরবি ব্যাংকের ১ টাকা ৩০ পয়সা বা ৯.৭৭ শতাংশ, বারাকা পতেঙ্গা পাওয়ারের ১ টাকা ২০ পয়সা বা ৯.৭৬ শতাংশ, এসবিএসি ব্যাংকের ৭০ পয়সা বা ৯.৭২ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৩০ পয়সা বা ৯.৬৮ শতাংশ, সিএপিএমআইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৮০ পয়সা বা ৯.৬৪ শতাংশ, মাইডাস ফাইন্যান্সিংয়ের ৮০ পয়সা বা ৯.৬৪ শতাংশ, এবি ব্যাংকের ৬০ পয়সা ৯.৩৭ শতাংশ, আইসিবি ৩য় এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৪০ পয়সা বা ৮.৭০ শতাংশ, আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩০ পয়সা বা ৮.১১ শতাংশ, ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংকের ৩০ পয়সা বা ৭.৬৯ শতাংশ এবং ইউনিয়ন ব্যাংকের ২০ পয়সা বা ৬.৬৭ শতাংশ দর বেড়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন কোষাধ্যক্ষ ড. বোরহান উদ্দিন
- মোবাইলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ, বিস্তারিত জানুন
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে নতুন আপডেট
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার