ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
আদানি পাওয়ার
মাসিক বিলের পাশাপাশি বকেয়াও পরিশোধ করছে বাংলাদেশ: রয়টার্স
ডুয়া ডেস্ক: সাবেক সরকারের সময় আদানির কাছে যে বিদ্যুৎ বিলের বকেয়া তৈরি হয়েছিল, তা কমিয়ে আনার কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। বর্তমানে আদানি গ্রুপকে মাসিক বিলের পাশাপাশি বকেয়া অর্থও পরিশোধ করা হচ্ছে।
আজ শুক্রবার (২ মে) আদানি পাওয়ারের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা দিলিপ ঝা-এর বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
বার্তা সংস্থাটিকে তিনি বলেছেন, “বাংলাদেশ তার বকেয়ার পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে এনেছে। তবে এখনো বকেয়া রয়ে গেছে ৯০০ মিলিয়ন ডলার। যা পাবেন বলে আশা তাদের।”
রয়টার্স বলছে, ‘আদানি পাওয়ারের সঙ্গে ২০১৭ সালে বাংলাদেশের চুক্তি হয়। তবে চুক্তি অনুযায়ী অর্থ দিতে হিমশিম খাচ্ছিল ঢাকা। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হলে জ্বালানির মূল্য বৃদ্ধি এবং গত বছর সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের আন্দোলনের কারণে বকেয়া বাড়তে থাকে।’
এর জেরে গত বছর আদানি পাওয়ার বাংলাদেশে তাদের বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে কমিয়ে দিয়েছিল। তবে বাংলাদেশ যেহেতু আবারও মাসিক বিল দিচ্ছে; সঙ্গে বকেয়াও পরিশোধ করছে তাই এখন পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন দিলীপ ঝা।
গতকাল বৃহস্পতিবার তিনি বিশ্লেষকদের সঙ্গে ‘আয় পরবর্তী বৈঠকে’ বলেন, “আমরা বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ করছি। আমরা যে অর্থ বাংলাদেশের কাছ থেকে পাচ্ছি তা মাসিক বিল থেকে বেশি। আমরা আশাবাদী শুধুমাত্র মাসিক বিলের সমপরিমাণ নয়, আগের যেসব বকেয়া আছে সেগুলোও পরিশোধ করে দেওয়া হবে।”
আদানি পাওয়ার জানিয়েছে, ‘বাংলাদেশের কাছে তাদের বিল হয়েছে ২ বিলিয়ন ডলার। যারমধ্যে প্রায় ১ দশমিক ২ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে।’
সূত্র: রয়টার্স
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা