ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা
ডুয়া নিউজ: বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবস মে দিবস ছিল। এ কারণে দেশের শেয়ারবাজারে চার কর্মদিবস লেনদেন হয়েছে। এ চার কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকার শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মা।
ডিএসই সূত্রে জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ২৮ কোটি ৭৬ লাখ টাকার। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৮.১৬ শতাংশ।
তলিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে বীচ হ্যাচারি। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৪ কোটি ০১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৯৭ শতাংশ।
লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির ১৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৮৭ শতাংশ।
সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে লাভেলো আইসক্রীমের ১১ কোটি ২৫ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ৯ কোটি ৮২ লাখ টাকা, শাহাজীবাজার পাওয়ারের ৯ কোটি ১১ লাখ টাকা, বিএসসির ৭ কোটি ৭০ লাখ টাকা, সিটি ব্যাংকের ৭ কোটি ৮ লাখ টাকা, শাইনপুকুর সিরামিকের ৬ কোটি ৭৫ লাখ টাকা এবং বেক্সিমকো ফার্মার ৫ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা