ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সপ্তাহজুড়ে ৪ কোম্পানির প্রথম প্রান্তিক প্রকাশ
নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৫) অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি। এগুলো হলো- প্রাইম ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট, সিঙ্গার বাংলাদেশ এবং সেনা ইন্স্যুরেন্স। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাইম ব্যাংক পিএলসি
প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২০৯ কোটি টাকা। আগের বছর প্রথম প্রান্তিকে ইপিএস ছিল ১৩২ কোটি টাকা। বছরের ব্যবধানে কোম্পানিটির ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮৫ টাকা যা গত বছরের একই সময়ে ছিল ১.১৬ টাকা।
৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪.৪৪ টাকা এবং ১৩.৪৩ টাকা। আগের বছর একই সময়ে ছিল ৩০.৭২ টাকা এবং (১.১৯) টাকা।
হাইডেলবার্গ ম্যাটারিয়ালস বাংলাদেশ পিএলসি
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইডিএস ছিল ৬ টাকা ৯৬ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ২ টাকা ৯৭ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ২৩ টাকা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৭৬ টাকা ৩৫ পয়সা।
সিঙ্গার বাংলাদেশ লিমিটেড
প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪ টাকা ৬৯ পয়সা। আগের বছর প্রথম প্রান্তিকে ইপিএস ছিল ৯ টাকা ৯১ পয়সা। বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস কমেছে ৫২ দশমিক ৬৭ শতাংশ।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ১৪ টাকা ১১ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ১২ টাকা ৯৫ পয়সা।
৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫২ টাকা ৬৪ পয়সা।
সেনা ইন্স্যুরেন্স লিমিটেড
প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৫-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ১ টাকা ৯০ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ৯২ পয়সা।
আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি অর্থের প্রবাহ ছিলো ৯ টাকা ৫০ পয়সা। যা গত বছর ছিলো ১ টাকা ৪০ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট দায় দাঁড়িয়েছে ২৬ টাকা ৯৮ পয়সায়।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)