ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
দরপতনের মধ্যেও লেনদেন তালিকায় ‘এ’ ক্যাটাগরির আধিপত্য
নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২০-২৪ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যাপক দরপতন হয়েছে। ডিএসইর সবগুলো সূচকের পাশাপাশি বাজার মুলধন কমেছে ৭ হাজার কোটি টাকার বেশি। এর মধ্যে লেনদেন তালিকায় ‘এ’ ক্যাটাগরি কোম্পানির আধিক্য দেখা গেছে। ডিএসইর সাপ্তাহিক লেনদেন তালিকায় ১০টি কোম্পানির মধ্যে ৮টিই ছিল ‘এ’ ক্যাটাগরির। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- বিচ হ্যাচারি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, শাহজীবাজার পাওয়ার, ফাইন ফুডস, এসিআই লিমিটেড, বেক্সিমকো ফার্মা, ব্র্যাক ব্যাংক এবং লাভেলো আইস্ক্রিম।
জানা যায়, আলোচ্য সপ্তাহে কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বিচ হ্যাচারির। বিদায়ী সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির ৯২ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিটি শেয়ার দর ছিল ৫৮ টাকা ৩০ পয়সা।
ডিএসইর সাপ্তাহিক লেনদেন তালিকার তৃতীয় অবস্থানে ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশনের। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ৪৮ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদীয় সপ্তাহে কোম্পানিটির প্রতিটি শেয়ার দর ছিল ৯২ টাকা ৪০ পয়সা।
বিদায়ী সপ্তাহে ৪৪ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে শাহজীবাজার পাওয়ার কোম্পানি। আলোচ্য সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার ৪৪ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- ফাইন ফুডসের ৪৩ কোটি ১৮ লাখ ৫০ হাজার টাকা, এসিআই লিমিটেডের ৩৯ কোটি ৪২ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার ৩০ কোটি ৪০ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ২৮ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা এবং লাভেলো আইস্ক্রিমের ২৮ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা