ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সপ্তাহজুড়ে লেনদেন বেড়েছে ৭ খাতে
ডুয়া নিউজ: বিদায়ী সপ্তাহে (২০-২৪ এপ্রিল’২৫) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে লেনদেন বেড়েছে ৭ খাতে। এগুলো হলো- ব্যাংক, জেনারেল ইন্স্যুরেন্স, বিদ্যুৎ ও জ্বালানি, সিরামিক, চামড়া, পাট এবং কর্পোরেট বন্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন বেড়েছে কর্পোরেট বন্ড খাতে। সপ্তাহজুড়ে এই খাতেপ্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৬ লাখ ৭০ হাজার টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড় লেনদেন হয়েছিল ৯ লাখ ৪০ হাজার টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৭ লাখ ৩০ হাজার টাকা বা ৭৮.০৪ শতাংশ।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন বেড়েছে জেনারেল ইন্স্যুরেন্স খাতে। বিদায়ী সপ্তাহে এই খাতে প্রতিদিন গড়লেনদেন হয়েছে ২৬ কোটি ৬ লাখ ৬০ হাজার টাকার। আগের সপ্তাহে প্রতিদিন গড় লেনদেন হয়েছিল ১৯ কোটি ৬২ লাখ ৭০ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৬ কোটি ৪৩ লাখ ৯০ হাজার টাকা বা ৩২.৮১ শতাংশ।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন বেড়েছে বিদ্যুৎ ও জ্বালানী খাতে। বিদায়ী সপ্তাহে এই খাতে প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৩৪ কোটি ৮৩ লাখ ২০ হাজার টাকার। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৮ কোটি ৬৬ লাখ ২০ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৬ কোটি ১৭ লাখ টাকা বা ২১.৫৩ শতাংশ।
চুতুর্থ সর্বোচ্চ লেনদেন বেড়েছে চামড়া খাতে। বিদায়ী সপ্তাহে এই খাতে প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৪ কোটি ৮৩ লাখ ২০ হাজার টাকার। আগের সপ্তাহে প্রতিদিন গড় লেনদেন হয়েছিল ৪ কোটি ২৫ লাখ ৯০ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৫৭ লাখ ৩০ হাজার টাকা বা ১৩.৪৬ শতাংশ।
পঞ্চম সর্বোচ্চ লেনদেন বেড়েছে সিরামিকস খাতে। বিদায়ী সপ্তাহে এই খাতে প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১১ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকার। আগের সপ্তাহে প্রতিদিন গড়লেনদেন হয়েছিল ১১ কোটি ৮ লাখ ৯০ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৮৯ লাখ ৬০ হাজার টাকা বা ৮.০৮ শতাংশ।
ষষ্ঠ সর্বোচ্চ লেনদেন বেড়েছে পাট খাতে। বিদায়ী সপ্তাহে এই খাতে প্রতিদিন গড় লেনদেন হয়েছে ২ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার। আগের সপ্তাহেপ্রতিদিন গড় লেনদেন হয়েছিল ১ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ১৪ লাখ ৯০ হাজার টাকা বা ৭.৯৯ শতাংশ।
সপ্তাহজুড়ে ব্যাংক খাতেপ্রতিদিন গড় লেনদেন হয়েছে ৪৬ কোটি ২৭ লাখ ২০ হাজার টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড় লেনদেন হয়েছিল ৪৩ কোটি ৫২ লাখ ৯০ হাজার টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ২ কোটি ৭৪ লাখ ৩০ হাজার টাকা বা ৬.৩ শতাংশ।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)