ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ কোম্পানি
ডুয়া নিউজ : বিদায়ী সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানি। এগুলো হলো- প্রগতি ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বাটা সু, যমুনা ব্যাংক এবং হাইডেলবার্গ ম্যাটারিয়েলস বাংলাদেশ পিএলসি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ও বাকী ৭ শতাংশ স্টকসহ ২৭ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ১৯ জুন বেলা ১২টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ মে।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৬১ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৫ টাকা ০১ পয়সা (রিস্টেটেড)।
৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৭ টাকা ৫৮ পয়সা।
মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ১৮ জুন হাইব্রিড প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ মে।
সমাপ্ত অর্থবছরেকোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩১ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ২৯ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৬১ পয়সায়।
যমুনা ব্যাংক লিমিটেড
ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১৭.৫০ শতাংশ ক্যাশ এবং ৬.৫০ শতাংশ স্টকসহ মোট ২৪ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ২৪ জুন ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ মে।
সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৭ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ৬৮ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৬১ পয়সায়।
ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ২৪ জুন বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির ৪০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ মে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৬ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৭৮ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ৫৯ পয়সায়।
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ২৪ জুন দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ মে।
সমাপ্ত অর্থবছরেকোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ১৯ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ৪ টাকা ৪ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৪৫ পয়সায়।
বাটা সু লিমিটেড
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০৫ শতাংশ চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ২৬ জুন কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ মে।
সমাপ্ত অর্থবছরেকোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২১ টাকা ৬২ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ২৯ টাকা ৩১ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২০ টাকা ২২ পয়সায়।
হাইডেলবার্গ ম্যাটারিয়েলস বাংলাদেশ পিএলসি
বহুজাতিক কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ১৭ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ৮ টাকা ১৩ পয়সা।
আলোচ্য অর্থবছরশেষে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৩৬ টাকা ২৬ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭২ টাকা ৮৭ পয়সা।
আগামী ১৬ জুন হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ মে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)