ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
পারভেজ হ’ত্যায় ৮ জনের বিরুদ্ধে মামলা
ডুয়া নিউজ: প্রাইম এশিয়ার শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় বনানী থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। মামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগতসহ ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।
আজ রবিবার (২০ এপ্রিল) বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার মামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাহিদুলের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি করেছেন।
তিনি আরও বলেন, “মামলায় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের তিন ছাত্র মাহাথি, মেহেরাব, আবুজর গিফারী ছাড়াও আরও পাঁচজনকে আসামি করা হয়েছে। মোট আসামি ৮ জন। তাঁরা সকলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।”
তদন্ত করছি এবং আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলেও জানান ওসি রাসেল সরোয়ার।
জানা গেছে, অভিযুক্তদের তালিকায় বৈষম্যবিরোধী আন্দোলনের পাঁচজন ছাত্রনেতার নামও রয়েছে। তবে প্রাথমিকভাবে তাঁদের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
শনিবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে জাহিদুল ইসলাম পারভেজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর বাকবিতণ্ডা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উভয় পক্ষকে ডেকে মীমাংসার উদ্যোগ নেয়। তবে ক্যাম্পাস ত্যাগ করার পর, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের শিক্ষার্থী জাহিদুলকে একদল যুবক ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি